Tamil nadu Train Accident: লাইনচ্যুত বাগমতী এক্সপ্রেস, পিছনে গভীর ষড়যন্ত্র? উত্তর খুঁজছেন রেল আধিকারিকরা
Tamil nadu Train Accident: ফের দুর্ঘটনার কবলে রেল। ফিরল করমণ্ডল এক্সপ্রেস (Coromandel express accident) দুর্ঘটনার স্মৃতি। শুক্রবার রাতে তামিলনাড়ুতে মালগাড়ির সঙ্গে ধাক্কায় লাইনচ্যুত হল বাগমতী এক্সপ্রেসের (Bhagmati Express) একাধিক বগি। করমণ্ডল এক্সপ্রেসে ঘটে যাওয়া দুর্ঘটনার মতোই একই ভাবে দুর্ঘটনার কবলে পড়ে বাগমতী এক্সপ্রেস।
লুপ লাইনে দাঁড়িয়ে থাকা মালগাড়ির সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এই ঘটনায় প্রাণহানি না ঘটলেও অন্তত ১৯ জন আহত। তিনজনের অবস্থা উদ্বেগজনক বলে জানা গিয়েছে। এখনও পর্যন্ত দুর্ঘটনার কারণ স্পষ্ট নয়। তবে এর পিছনে গভীর ষড়যন্ত্র আছে বলে মনে করছেন রেল আধিকারিকরা (Tamil nadu Train Accident) ।

ইতিমধ্যে ঘটনাস্থলে পইছে গিয়েছেন রেল আধিকারিকরা (Indian Rail)। দক্ষিণ রেলের জেনারেল ম্যানেজার ও চেন্নাইয়ের ডিআরএম সহ উচ্চপদস্থ আধিকারিকরা ঘটনার পরেই ঘটনাস্থলে পইছে যান। সরজমিনে পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে। খোদ রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব পুরো ঘটনার উপর নজরদারি চালাচ্ছেন বলেও খবর (Tamil nadu Train Accident)।
অন্যদিকে আজ শনিবার সকাল থেকে লাইন পরিস্কার করার কাজ শুরু হয়েছে। লাইনচ্যুত থাকা বগিগুলিকে সরানোর কাজ শুরু হয়েছে। বড় বড় ক্রেন ব্যবহার করা হচ্ছে এই কাজের জন্য। তবে সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে সেখানে। ফলে সমস্যার মধ্যে পড়তে হচ্ছে উদ্ধারকারী দলকে।
#WATCH | Tiruvallur, Tamil Nadu: Rainfall affects restoration works at Kavarapettai accident spot where train no. 12578 Mysuru-Darbhanga Express had a rear collision with a goods train, last evening. 19 people were injured in the accident.
— ANI (@ANI) October 12, 2024
Railway officials say that it will… pic.twitter.com/3Eg1Nu0ILd
Tamil nadu Train Accident: এক নজরে বাতিল হওয়া ট্রেন-
লাইনচ্যুত ট্রেন নং ১২৫৭৮ মাইসুরু-দারভাঙ্গা বাগমতি এক্সপ্রেস (Bhagmati Express) । এরপরেই দুটি ট্রেন বাতিল করা হয়েছে বলে রেলের তরফে জানানো হয়েছে। বাতিল করা হয়েছে ডাঃ এমজিআর চেন্নাই সেন্ট্রাল- বিজয়ওয়াড়া জন শতাব্দী এক্সপ্রেস। ৭ টা ২৫ মিনিটে ছাড়ার কথা থাকলেও শেষ মুহূর্তে বাতিল করা হয়েছে। অন্যদিকে ট্রেন নম্বর 12078 বিজয়ওয়াড়া- ডাঃ এমজিআর চেন্নাই সেন্ট্রাল জন শতাব্দী এক্সপ্রেসও বাতিল থাকছে বলে জানা গিয়েছে।
পাশাপাশি একাধিক ট্রেনকে ঘুরপথে চালানো হবে বলেও রেলের তরফে জানানো হয়েছে। ফলে সমস্যার মধ্যে পড়বেন সাধারণ মানুষ থেকে নিত্য যাত্রীরা। কিন্তু বারবার কেন এমন দুর্ঘটনা ঘটছে?
#WATCH | Tamil Nadu: Latest drone visuals from Chennai-Guddur section between Ponneri- Kavarappettai railway stations (46 km from Chennai) of Chennai Division where Train no. 12578 Mysuru-Darbhanga Express had a rear collision with a goods train, last evening.
— ANI (@ANI) October 12, 2024
12-13 coaches… pic.twitter.com/F7kp7bgLdV
তা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রশ্ন উঠছে পরিকাঠামো নিয়েও। তবে তামিলনাড়ুর ঘটনা নতুন করে আতঙ্ক তৈরি করেছে যাত্রীদের মধ্যে ((Tamil nadu Train Accident)।












Click it and Unblock the Notifications