কাশ্মীরে জঙ্গিদের সঙ্গে দবিন্দরের একটি ফোন কলই 'কাল' ডেকে আনে! পুলিশ সূত্রে কী জানা যাচ্ছে

একদিকে পাকিস্তানের সংসদভবন দাবি তুলেছে অবিলম্বে আক্রমণ করা হোক কাশ্মীরকে , অন্যদিকে, দেশের সীমানাতেই উপত্যকায় হিজবুল জঙ্গিদের সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগে দেশবিরোধিতায় অভিযুক্ত দবিন্দর সিং। কাশ্মীরের হাইওয়েতে ধরা পড়া দবিন্দরের গ্রেফতারি ঘিরে একাধিক তথ্য উঠে আসতে শুরু করেছে। আর সেই প্রেক্ষাপটেই উঠছে একটি ফোন কলের সূত্র।

ফোন কল-এর সূত্র ধরে গ্রেফতারি!

ফোন কল-এর সূত্র ধরে গ্রেফতারি!

দক্ষিণ কাশ্মীরে ফোন কলগুলির ওপর আড়ি পাতার নির্দেশ ওপর তলা থেকেই এসেছিল। আর তার নেপথ্যে ছিল গোয়েন্দাদের একটি সন্দেহ। এবিষয়ে সোপিয়ানের সুপারিন্টেন্ডেন্টকে সতর্ক করা হচ্ছিল। তার সূত্রেই দবিন্দরের ফোন কলে চলছিল আড়িপাতা।

 গোয়েন্দাদের কাছে কোন খবর ছিল?

গোয়েন্দাদের কাছে কোন খবর ছিল?

গোয়েন্দা সূত্রে খবর ছিল যে, পুলিশের কোনও বড় কর্তা বা কোনও কনস্টেবল জঙ্গিদের সঙ্গে গোপন আঁতাত রেখে চলেছেন। আর সেই সূত্র ধরেই দবিন্দরের সঙ্গে জঙ্গিদের কথোপথোন প্রথমবার নজরে আসে পুলিশের । আর তাতেই দবিন্দরের 'কাল' হয়!

 নাভিদ বাবু ও দবিন্দর যোগ

নাভিদ বাবু ও দবিন্দর যোগ


২০১৭ সালে কাশ্মীর পুলিশ ফোর্স ছেড়ে হিজবুলে যোগ দেন নভিদ বাবু । গোয়েন্দারা মনে করছিল, সেই সময় নভিদ যেহেতু পুলিশের নিচু তলার কর্মী ছিল, ফলে নভিদের সঙ্গে এখন কোনও নিচু তলার পুলিশ কর্মীরই যোগ রয়েছে। তবে যেদিন দবিন্দর ধরা পড়ে, সেদিন দেখা যায়, শ্রীনগর বিমানবন্দর এলাকার ডিএসপি খোদ দবিন্দরের সঙ্গে ছিল নভিদ বাবুর ভাই তথা হিজবুলের দাগী কমান্ডার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+