Parliament Security Breach: সাংসদের পাস কীভাবে পেলেন আগন্তুকরা, প্রশ্নের মুখে নতুন সংসদ ভবনের নিরাপত্তা

ধরা পড়েই মুখে ভারত মাতা কি জয় আর জয় ভীম স্লোগান দুই যুবকের। গ্রফতারের পর হাতে এলো আরও চাঞ্চল্যকর তথ্য। জানা গিয়েছে দুই অজ্ঞাতপরিচয় যুবক নাকি মহীসূরের সাংসদের পাস নিয়ে ভেতরে প্রবেশ করেছিলেন।

নতুন সংসদ ভবনে নিশ্চিদ্র নিরাপত্তা বলে দাবি করেছিল মোদী সরকার। মাছি পর্যন্ত গলতে পারবে না সেই সুরক্ষা বলয় পেরিয়ে। সাংসদের পাস থাকলেও কি কারণে এবং কাদের পাস দেওয়া হয়েছে তার যাবতীয় তথ্য আগে থেকে দেওয়া হয়। সাংসদ কী কারণে পাস দিয়েছে সেটাও আগে থেকে জানিয়ে দিতে হয়।

Parliament Security Breach

সংসদ ভবনে ঢোকার আগে পরতে পরতে চেকিং হয়। সাংসদদেরও সেই চেকিংয়ের মধ্য দিয়ে যেতে হয়। এমনকী সাংবাদিকরাও একটি পেন বা খুচরো পয়সা কোনও কিছু নিয়ে সেখানে প্রবেশ করতে পারেন না। সেখােন দুই আগন্তুক কীভাবে স্প্রে ক্র্যাকার নিয়ে প্রবেশ করল তা নিয়ে প্রশ্ন উঠছে।

মেটাল ডিটেক্টরে চেকিংেয়র সময় কেন ধরা পড়েনি তাঁদের কাছে স্প্রে ক্র্যাকার রয়েছে। অনেকে আবার দাবি করেছেন এটা মক ড্রিল হতে পারে। যদি সেটাও হয় তাহলে নতুন সংসদ ভবনের নিরাপত্তায় যে গলদ রয়েছে সেটা স্পষ্ট হয়ে গেল। মহীসেরর সাংসদ প্রতাপ সিনহার পাস নিয়ে ঢুকেছিলেন সাগর শর্মা নামে এক যুবক। এমনই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এসেেছ।

গ্রেফতার হওয়ার পর দুই যুবক ভারত মাতা কী জয় এবং জয় ভীম স্লোগান দিয়েছিলেন। যাঁরা সংসদ ভবনে ঢোকার পাস নিয়েছেন তাঁদের পুলিশ ভেরিফিকেশনও হয়। অর্থাৎ পুলিশের কাছে সেই ব্যক্তির সম্পর্কে সব তথ্য আগে থেকে থাকে পুলিশের কাছে। পাড়া প্রতিবেশী সকলের তথ্য সংগ্রহ করা হয়। তারপরে সেই ব্যক্তি সংসদ ভবনে প্রবেশের অনুমতি পায়। কাজেই প্রশ্ন উঠেছে সংসদ ভবনের িনরাপত্তা নিয়ে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+