জাল আধারকার্ড আর অফিসারের গাড়ি এই নিয়ে কী ভাবে চলত চরবৃত্তি? জেরায় উঠে এলো চাঞ্চল্যকর তথ্য

জাল আধারকার্ড আর অফিসারের গাড়ি এই নিয়ে কী ভাবে চলত চরবৃত্তি? জেরায় উঠে এলো চাঞ্চল্যকর তথ্য

অনেকদিন ধরেই নজরে ছিলেন পাক দূতাবাসের দুই ভিসা অফিসার আবিদ হুসেইন এবং তাহির খান। ভারতে পাক হাই কমিশনের দপ্তরে নিঃশব্দে চরবৃত্তির শিকড় পোক্ত করেছিলেন তাঁরা। ভারতীয় সেনার জওয়ানদের সঙ্গে আলাপ জমিয়ে খবর জানার ছক কষতেন তাঁরা। জেরায় উঠে এসেছে একাধিক চাঞ্চল্য কর তথ্য

সেনাবাহিনীর খবর জানাই ছিল টার্গেট

সেনাবাহিনীর খবর জানাই ছিল টার্গেট

পাক গুপ্তচর সংস্থা খুব সন্তর্পণেই আবিদ হুসেন এবং তাহির খানকে ভারতে পাক হাইকমশনের দফতরে ভিসা অফিসার হিসেবে বসিয়েিছল। ভারতীয় সেনার গোপন খবর জানাই ছিল তাঁদের মূল কাজ। আর সেই লক্ষ্যে সেনাবাহিনীর সঙ্গে যুক্ত বা জওয়ানদের ঘনিষ্টদের সঙ্গে আলাপ জমাতেন তাঁরা। কথায় মন জয় করে সেনাবািহনীর গোপন তথ্য জানার চেষ্টা করতেন তাঁরা।

অজান্তের গোয়েন্দাদের নজরে

অজান্তের গোয়েন্দাদের নজরে

ভারতের সেনাবাহিনীর খবর সংগ্রহ করতে করতে নিজের অজান্তে গোয়েন্দাদের নজরে চলে এসেছিলেন তাঁরা। তাঁদের উপর গত কয়েক বছর ধরেই নজরদারি চালাচ্ছিল সেনাবাহিনীর গোয়েন্দারা। ভারতের পাক সীমান্তে ভারতীয় সেনার গতিবিধিক খবর সংগ্রহ করত তাহির ও আবিদ। কাদের ফাঁেদ ফেলে খবর সংগ্রহ করা যাবে তার একটা তালিকা তৈরি করে দিয়েছিল আইএসআই।

কীভাবে ফাঁদ পাতে সেনা

কীভাবে ফাঁদ পাতে সেনা

গোপন সূত্রে সেনা গোয়েন্দারা জানতে পেরেছিল আবিদ এবং তাহির করল বাগে এক ব্যক্তির সঙ্গে দেখা করতে যাচ্ছে। তাদের সঙ্গে রয়েছে সেনাবাহিনীর বেশ কিছু গোপন তথ্য। করল বাগের বিকানেরওয়ালা চকের উপর আর্য সমাজ রোদের উপর হাতে নাতে তাহির ও আবিদকে ধরে ফেলে সেনাবাগিনীর গোয়েন্দারা। তাঁদের নাম প্রথমে জানতে চাওয়া হলে তাহির জানায় সে গীতা কলোনির বাসিন্দা। তার নাম নাসির গৌতম। সেই নামে একটি আধার কার্ড দেখায় তাহির। সেটা যে জাল বুঝে গিয়েছিলেন গোয়েন্দারা। কারণ সেখানে নামের বানার ভুল ছিল। পরে েজরার মুখে নিজেদের পাকিস্তানি নাগরিক বলে জানায় তাহির ও আবিদ।

জেরায় স্বীকারক্ত

জেরায় স্বীকারক্ত

সেনাবাহিনীর গোয়েন্দাদের জেরার মুখে আবিদ হুসেন(৪২) জানিয়েছে সে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের শেখপুরার বাসিন্দা এবং মহম্মদ তাহির(৪৪) জানিয়েছে সে ইসলামাবাদের বাসিন্দা। আরেক পাক চর জাভেদ হুসেন(৩৬) জানিয়েছেন, তাঁদের গাড়ি চালােতন এবং পাকিস্তানের বাখরের বাসিন্দা। ধৃতদের কাছ থেকে ১৫০০০ টাকা এবং আইফোন উদ্ধার করেছে। পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের হয়েই তারা কাজ করছিল সেকথাও স্বীকার করেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+