লোহার শিকল বাঁধা মহিলাকে বাড়িতে আটকে দিনের পর দিন ধর্ষণ, ভাইরাল ছবি
পায়ের গোড়ালিতে বাঁধা ভারী লোহার শিকল। বিমর্ষ চেহারা। রাজস্থানের প্রতাপগড়ের জেলা কালেক্টরেটের কার্যালয়ে উপস্থিত হয়ে চাঞ্চল্যকের অভিযোগ করলেন গৃহবধূ।
পায়ের গোড়ালিতে বাঁধা ভারী লোহার শিকল। বিমর্ষ চেহারা। রাজস্থানের প্রতাপগড়ের জেলা কালেক্টরেটের কার্যালয়ে উপস্থিত হয়ে চাঞ্চল্যকের অভিযোগ করলেন গৃহবধূ। অভিযোগ, তাঁর শ্বশুরবাড়ির লোকজন এবং স্বামী তাঁকে বেঁধে রেখেছিল। প্রতাপগড় থানায় অভিযোগের পর পুলিশ বিষয়টি তদন্ত শুরু করেছে।

প্রতাপগড়ের পিপল খুন্ট গ্রামের ঘটনা। নিগৃহীতা মহিলা পাঁচ সন্তানের মা। মহিলার অভিযোগ, তার স্বামী তাঁকে মদ খাওয়ার পর মারধর করত। দিনের পর দিন নির্মম অত্যাচার করা হয়েছে। এমনকী শ্বশুরবাড়ির স্বজনরা তাঁকে ধর্ষণ পর্যন্ত করেছে বলেও অভিযোগ করেন তিনি। তারপর তাঁকে শিকল বেঁধে আটকে রাখা হত।
এই শিকল পরা মহিলার ভিডি সম্প্রতি সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। তারপরই ঘটনাটি প্রশাসনের নজরে আসে। পুলিশ মহিলাকে বাড়ি থেকে উদ্ধার করে হোমে পাঠিয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করে পুর ঘটনা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। অভিযুক্ত স্বামী ও শ্বশুরবাড়ির লোকেরা পলাতক। পুলিশ তাঁদের সন্ধানে তদন্ত শুরু করেছে্। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।












Click it and Unblock the Notifications