বেঙ্গালুরুতে জারি মৃত্যুমিছিল, একাধিক শ্মশানের বাইরে ঝুলছে ‘হাউসফুল’ নোটিশ

উদ্বেগ বাড়াচ্ছে বেঙ্গালুরু, শহরের একাধিক শ্মশানের বাইরে ঝুলছে ‘হাউস ফুল’ নোটিশ

গোটা কর্ণাটকে গত ২৪ ঘণ্টায় করোনার কবলে পড়েছেন প্রায় ৩৮ হাজার মানুষ। মোট আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে গিয়েছে ১৬ লক্ষের গণ্ডি। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২১৭ জনের। মোট মৃত্যুর সংখ্যা ১৬ হাজারের গণ্ডি পার করে ফেলেছে। এমতাবস্থায় হাসাপাতাল, মর্গ, শ্মশান গুলিতে উপচে পড়ছে আক্রান্ত-মৃতদের ভিড়। হাসপাতালে নেই বেড, মর্গের বাইরেই পড়ে মৃতদেহের সারি। একাধিক শ্মশানে শেষকৃত্যের জায়গা পর্যন্ত নেই।

বেঙ্গালুরুতে জারি মৃত্যুমিছিল, একাধিক শ্মশানের বাইরে ঝুলছে ‘হাউসফুল’ নোটিশ

এদিকে ইতিমধ্যেই কর্ণাটকের চামরাজপেটের শ্মশানের কর্মকর্তারা মৃতদেহ সৎকার করার জায়গার অভাবে শ্মশানের বাইরে 'হাউস ফুল’ সাইনবোর্ড ঝুলিয়ে দিয়েছে। যে ছবি ইতিমধ্যেই ভাইরালও হয়েছে সোশ্যাল মিডিয়ায়। অন্যদিকে খোদ বেঙ্গালুরুর ১৩ টি ইলেকট্রিক চুল্লির বাইরেও ঝুলছে হাউসফুল নোটিশ বোর্ড। লাগামহীন ভাবে মৃতের সংখ্যা বাড়তে থাকাতেই এই অবস্থা বলে মনে করছে ওয়াকিবহাল মহল। অন্যদিকে শহরাঞ্চলের উপর থেকে চাপ কমাতে নতুন সিদ্ধান্তও নিয়েছে কর্ণাটক সরকার।

কোভিডে মৃতদের সৎকারের জন্য বেঙ্গালুরু মহানগর পালিকে-কে (বিবিএমপি) শহরের পাশেই ২৩০ একর জমি দিয়েছে সরকার। মূলত করোনা মৃতদের দাহ কাজই হচ্ছে এই জায়গায়। কিন্তু তারপরেও কমছে না উদ্বেগ। গত ২৪ ঘণ্টায় গোটা রাজ্যে ২১৭ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। তারমধ্যে ৬৪ জনই বেঙ্গালুরুর বলে জানা যাচ্ছে।এদিকে এখনও পর্যন্ত শুধুমাত্র বেঙ্গালুরুর শহরাঞ্চলে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ লক্ষ ৮১ হাজারের বেশি। আর তাতেই নতুন করে বাড়ছে উদ্বেগ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+