খাবারের দাম ১ টাকা বেশি নেওয়ায় আইনি বিপাকে হোটেল, দিতে হবে জরিমানাও
বেঙ্গালুরু, ২৬ সেপ্টেম্বর : হোটেলের মেনু কার্ডে ইডলির দাম লেখা ছিল ২৪ টাকা। কিন্তু বিল মেটাতে দিতে হয়েছে ২৫ টাকা। কোনও কারণ ছাড়াই হোটেলটি তাঁর থেকে ১ টাকা বেশি নিয়েছে এই অভিযোগ তুলে জেলা ক্রেতাসুরক্ষা দফতরে মামলা করলেন বেঙ্গালুরুর এক আইনজীবী।
টি নরসিংহ মূর্তি নামে ওই আইনজীবী জিতলেনও মামলাটি। যার ফলে আদালত বাসুদেব আডিগার ফাস্ট ফুড প্রাইভেট লিমিটেডকে ১০০ টাকা জরিমানা দেওয়ার নির্দেশ দিল। পাশাপাশি মামলার খরচ হিসাবে ১০০০ টাকাও আইনজীবীকে হোটেলের দিতে হবে বলেও জানিয়ে দিল আদালত। ২৪ টাকা মেনুকার্ডে লিখে ক্রেতার থেকে ২৫ টাকা অর্থাৎ অতিরিক্ত ১ টাকা নেওয়া বেআইনি। সেই মর্মেই আদালতে মামলা করেন মূর্তি।

তবে হোটেলের বক্তব্য, একটি স্বেচ্ছাসেবী সংস্থান দেশের বিভিন্ন রাজ্যে মিড ডে মিল প্রকল্প চালাচ্ছে। এই অতিরিক্ত টাকা অনুদান হিসাবে স্বেচ্ছাসেবী সংস্থানের হাতে তুলে দেওয়া হবে। মেনু কার্ডেও এই বিষয়ে লেখা রয়েছে এবং ক্রেতাদের সেবিষয়ে আগে থেকে জানানোও হয়।
তবে, মূর্তির যুক্তি ছিল, এই অতিরিক্ত ১ টাকা যা গ্রাহকদের থেকে নেওয়া হচ্ছে তা হিসাব বহির্ভূত। তাই যদি অতিরিক্ত টাকা নেওয়া হয় তা মেনুকার্ডে ছাপা থাকতে হবে।
ক্রেতাসুরক্ষা আদালতে ধাক্কা খেয়ে রায় চ্যালেঞ্জ করে হাইকোর্টে আর্জি জানায় হোটেল কর্তৃপক্ষ। তবে আর্জি খারিজ করেছে উচ্চ আদালত।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications