ফের গোমাংস বিতর্ক: তালা ঝোলানো হল জয়পুরের হোটেলে

ফের একবার গোমাংস নিয়ে বিতর্ক উঠল দেশে। এবার রাজস্থানের জয়পুরের এক হোটেলে গোমাংস রান্না করার হচ্ছে, এমন রটনাকে কেন্দ্র করে বন্ধ করা হল হোটেল।

জয়পুর, ২০ মার্চ : ফের একবার গোমাংস নিয়ে বিতর্ক উঠল দেশে। এবার রাজস্থানের জয়পুরের এক হোটেলে গোমাংস রান্না করার হচ্ছে, এমন রটনাকে কেন্দ্র করে বন্ধ করা হল হোটেল। প্রশাসনের তরফে হোটেলে তালা ঝোলানো হয় হোটেলটিতে।

ঘটনাকে কেন্দ্র করে হোটেল বন্ধের পাশপাশি, সেখানকার ২ জন কর্মীকে গ্রেফতার করে পুলিশ। খবর, রাষ্ট্রীয় মহিলা গৌরক্ষকের কর্মীরা স্থানীয় কমলা দিদির নেতৃত্বে হোটেল হায়াত রব্বানিতে তাণ্ডব চালায়।

ফের গোমাংস বিতর্ক: তালা ঝোলানো হল জয়পুরের হোটেলে

শুধু তাই নয়, হোটেলে গোমাংস রান্না হচ্ছে ও তা পরিবেশন করা হচ্ছে, এই অভিযোগ তুলে দুজন হোটেল কর্মীকে মারধরও করা হয়। পাশাপাশি রাষ্ট্রীয় মহিলা গৌরক্ষকের তরফে হোটেলের মালিককে তাঁদের হাতে ছেড়ে দেওয়ার জন্য দাবি জানানো হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে , ঘটনাস্থলে পুলিশ এসে হোটেলের ২ কর্মীকে গ্রেফতার করে। ধৃত কর্মীদের বিরুদ্ধে ১৫১ ধারায় মামলা রুজু করা হয়। প্রসঙ্গত, জয়পুরের কান্তি চক্র রোডে বহু বছর ধরে পরিষেবা দিয়ে আসছে এই হোটেল রব্বানি। বহু বছর ধরে পর্যটকরাও এখানে ভিড় জমান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+