হটলাইনে চিনা ব্রিগেডিয়ারের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় ভারতীয় সেনার, লাদাখে চড়ছে উত্তেজনা
হটলাইনে চিনা ব্রিগেডিয়ারের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় ভারতীয় সেনার, লাদাখে চড়ছে উত্তেজনা
সব সীমা ছাড়িয়ে যাচ্ছে বেজিং। অস্ত্র থেকে শব্দ কোনও কিছুতেই নমনীয়তা দেখাচ্ছে না চিনা ফৌজ। অস্ত্র নিয়ে আস্ফালনের পর এবার দুই দেশের ব্রিগেিডয়ারের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময়ে নতুন করে উত্তেজনা ছড়াল লাদাখে। লাদাখের রেজাংলা এলাকায় যেখানে মুখোমুখি সমরে দাঁড়িয়েছিল দুই দেশের জওয়ানরা সেখানে শান্তি স্থাপনের জন্য আলোচনা শুরু হয়েছিল হটলাইনে। শান্তি দূরের কথা উত্তপ্ত বাক্য বিনিময়ে পরিস্থিতি আরও অশান্ত হয়ে ওঠে।

লাদাখের রেজাং লা এলাকাতেই গতকাল থেকে উত্তেজনা ছড়িয়েছে। চিনা জওয়ানরা গুলি চালায় বলে অভিযোগ ভারতের। চিনা ফৌজ যদিও পাল্টা ভারতীয় জওয়ানদের বিরুদ্ধে গুলিচালানো ও উস্কানির অভিযোগ করেছিল। ছবিতে ফাঁস হয়ে গিয়েছে চিনা ফৌজের ষড়যন্ত্র। চিনা ফৌজ ভারতীয় জওয়ানদের মারার জন্য বন্দুক, লোহার রড, ছোরা, ভোজালি থেকে শুরু করে একাধিক অস্ত্র নিয়ে হাজির হয়েছিল।
উত্তাপ বাড়ছে লাদাখে। সেনা আস্ফালনের পর এবার দুই দেশের ব্রিগেডিয়ারের আলোচনাতেও সমস্যা সমাধানের কোনও আশা দেখা গেল না। দুই দেশের ব্রিগেডিয়াররা উত্তপ্ত বাক্য বিনিময় শুরু করেন হটলাইনে। কোন পথে এগেচ্ছে পরিস্থিতি এই নিয়ে উত্তাপ বাড়ছে লাদাখে।












Click it and Unblock the Notifications