Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

বিলের টাকা আদায় করতে রোগীদের আটকে রাখতে পারে না হাসপাতাল : হাইকোর্ট

অদেয় বিলের টাকা আদায় করতে রোগীকে আটকে রাখতে পারে না হাসপাতাল। বুবার দিল্লি হাইকোর্ট স্পষ্ট ভাষায় একথা জানিয়ে দিল।

নয়াদিল্লি, ২৬ এপ্রিল : অদেয় বিলের টাকা আদায় করতে রোগীকে আটকে রাখতে পারে না হাসপাতাল। বুবার দিল্লি হাইকোর্ট স্পষ্ট ভাষায় একথা জানিয়ে দিল। শহরের অভিজাত বেসরকারি হাসপাতালে বিরুদ্ধে বকেয়া বিলের জন্য রোগীকে আটকে রাখার অভিযোগে মামলার শুনানিতে এই কথা জানায় দিল্লি হাই কোর্ট।

বিচারপকি বিপিন সাংঘি এবং দীপা শর্মার বেঞ্চ এদিন এই মামলার শুনানির সময় বলেন, কোনও রোগীর বিল বকেয়া থাকলেও রোগীকে চিকিৎসার পর ছেড়ে দিতে হবে। রোগীদের বন্দি বানিয়ে রাখা যাবে না।

বিলের টাকা আদায় করতে রোগীদের আটকে রাখতে পারে না হাসপাতাল : হাইকোর্ট

এই মামলাটি ছিল মধ্য দিল্লির গঙ্গারাম হাসপাতালের বিরুদ্ধে। বিলের টাকা না বকেয়া থাকায় রোগীকে ছুটি দিতে অস্বীকার করে হাসপাতাল। টাকা দেওয়া না পর্যন্ত রোগীকে হাসপাতালেই আটকে রাখা হবে বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। এই অভিযোগ জানিয়েই আদালতে মামসা রুজু করা হয়।

বুধবার মামলার শুনানির পর বিচারপতিদের বেঞ্চ হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দেয়, রোগীকে হাসপাতাল থেকে ছুটি দিতে হবে। এবং রোগীর ছেলে তথা মামলাকারীকে বাবাকে হাসপাতাল থেকে নিয়ে যাওয়ার অনুমতি দিতে হবে।

উল্লেখ্য রোগী মধ্যপ্রদেশের প্রাক্তন পুলিশ কর্মী। গত ফেব্রুয়ারি মাস তাঁকে হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। রোগীর ছেলের দাবি. ১৩.৪৫ লক্ষ টাকা বকেয়ে বিলের জেরে তার বাবাকে হাসপাতাল বন্দি করে রেখেছে। তাঁর আরও অভিযোগ ছিল, যে হাসপাতালে তাঁর বাবার ঠিক মতো চিকিৎসা হয়নি। চিকিৎসা ঠিক মতো হচ্ছে না দেখে যখন ছেলে বাবাকে হাসপাতাল থেকে নিয়ে যেতে চাইলে হাসপাতাল তাঁকে অনুমতি দেয়নি।

যদিও মামলাকারীর অভিযোগ অস্বীকার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। তাদের দাবি, বিলের মোটা অঙ্ক জমতে থাকায় রোগীকে প্রাইভেট ওয়ার্ড থেকে সাধারণ ওয়ার্ডে স্থানান্তরিত করায় অভিযোগ করতে থাকেন রোগীর ছেলে। ১৬.৭৫ লক্ষ টাকা যেখানে বিল হয়েছে সেখানে মাত্র ৩.৩ লক্ষ টাকাই দেন রোগীর পরিবার। কিন্তু বকেয়া বিল সত্ত্বেও প্রয়োজনে ২১ এপ্রিল রোগীর অস্ত্রোপচার হয়।

এদিকে মামলাকারীর দাবি, মামলা রুজু করার পর এই অস্ত্রোপচার হয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+