ক্ষিধের তাড়নায় ক্রন্দনরত সদ্যোজাতকে মায়ের বদলে স্তন্যপান করালেন হাসপাতালের নার্স
ক্ষিধের তাড়নায় ক্রন্দনরত সদ্যোজাতকে মায়ের বদলে স্তন্যপান করালেন হাসপাতালের নার্স
মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়ার পর এক শিশুর কাছে প্রথম খাদ্য হল মায়ের দুধ। বেশ কিছুমাস সদ্যোজাতের কাছে এটাই প্রধান খাবার। কিন্তু যদি সেরকমটা না হয় তাহলে?

জানা গিয়েছে, কলকাতায় এক সদ্যোজাত কন্যা স্তন্যপান করার জন্য কাঁদছিল, মায়ের বদলে হাসপাতালের নার্সই সেই শিশুকে দুধ খাইয়ে তার কান্না থামায় বলে জানা যায়। জানা গিয়েছে, ওই নার্সটি সম্প্রতি এক শিশুর জন্ম দিয়েছেন। বৃহস্পতিবার তিনি আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের পোস্ট–অপারেটিভ ওয়ার্ডে রাতের ডিউটিতে ছিলেন। সেই সময় তিনি ক্ষুধার্ত শিশুর কান্না শুনতে পান। ক্ষিধের চোটে কোনও শিশু যে এরকমভাবে কাঁদতে পারে তা তিনি কোনওদিন ভাবতেই পারেননি। ওই নার্স নিজেও যেহেতু একজন মা তাই তিনি সিদ্ধান্ত নেন তিনি ওই শিশুকে দুধ পান করাবেন।
রিপোর্টে জানা গিয়েছে, ওই শিশুটির মায়ের সিজার হয়েছে, যে কারণে তাঁর স্তনে এখনও দুধ না আসায় তিনি তাঁর শিশুকে স্তন্যপান করাতে পারছেন না। সাধারণভাবে অন্য নতুন মায়েরা এ বিষয়ে সহায়তা করেন কিন্তু কোভিড–১৯–এর আতঙ্কে তা সম্ভব হয়নি। নতুন মায়েদের আশঙ্কাটিও যুক্তিসঙ্গত ছিল কারণ কমপক্ষে ৩০ জন গর্ভবতী মহিলা শহরের বিভিন্ন হাসপাতালে কোভিড–১৯ পজিটিভ নিয়ে ভর্তি রয়েছেন। যদিও চিকিৎসকরা জানিয়েছেন মা বা শিশু সংক্রমিত হওয়া সত্ত্বেও সতর্কতামূলক ব্যবস্থা নিয়ে স্তন্যপান করানো যায়।












Click it and Unblock the Notifications