বর্ষবরণের রাতে রাজধানীতে ভয়াবহ অগ্নিকাণ্ড, গ্রেটার কৈলাসে বৃদ্ধাশ্রমে আগুনে পুড়ে মৃত্যু ২
বর্ষবরণের রাতে রাজধানীতে ভয়াবহ অগ্নিকাণ্ড, গ্রেটার কৈলাসে আগুনে পুড়ে মৃত্যু ২ রোগীর
বর্ষবরণের রাতে দিল্লিতে ভয়াবহ অগ্নিকাণ্ড। গ্রেচার কৈলাসে একটি বেসরকারি হাসপাতাল ও প্রবীণ নাগরিকদের দেখাশোনার কেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে পুড়ে ২ জন মারা গিয়েছেন। আর আহত হয়েছেন ১৩ জন। তাঁদের উদ্ধার করে নিয়ে আসা হয়েছে। দমকলের ৪টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে। কীভাবে আগুন লাগত তা তদন্ত করে দেখছে পুলিশ।

রবিবার রাতে দিল্লির গ্রেটার কৈলাসের এই বৃদ্ধাশ্রমে আগুন লাগে। সেখানে চিকিৎসাও করা হত। শীতের রাতে সব বন্দ থাকায় আগুন ছড়িয়ে পড়তে সময় লাগেনি। যেহেতু এটি প্রবীণ আবাসিকদের থাকার জায়গাও ছিল সেকারণে তাঁরা সেভাবে দ্রুত আগুন নেভানোর কাজ করতে পারেনি। ভোর রাতে আগুন লাগায় সকলে ঘুমিয়ে ছিলেন। সঙ্গে সঙ্গে দমকলে খবর দেওয়া হয়। দমকলে চারটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছিল।
ভোর পৌনে ৬টা নাগাদ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ১৩ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ৬ জন ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন। কীভাবে আগন লাগল সেই বৃদ্ধাশ্রমে তার তদন্ত শুরু করেছে পুলিশ। এই বৃদ্ধাশ্রমে অগ্নিনির্বাপণের কোনও সঠিক বন্দোবস্ত ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে গোটা শহর তখন প্রায় ঘুমন্ত। রাতভর নতুন বছরের আনন্দ উৎসব কাটিয়ে ভোরে বাড়ি ফিরেছেন তাঁরা। সেই সময় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটায় স্বাভাবিক ভাবেই আশপাশের বাড়ির লোকেরা তেমন বুঝে উঠতে পারেননি কেন এই ঘটনা ঘটল। এদিকে আবার বর্শষবরণের রাতেই মৃদু ভূমিকম্পে কেঁপে উঠেছিল । হরিয়ানার ঝাঞ্ঝর ছিল ভূমিকম্পের উৎস্যস্থল। আতঙ্কিত হয়ে পড়েছিলেন সকলে। উৎসবের মাঝেই ভূমিকম্পের ঘটনায় আতঙ্কিত হয়ে বাড়ির বাইরে বেরিয়ে এসেছিলেন দিল্লি এমসিআরের বাসিন্দারা। গত কয়েকবারই দিল্লিতে ভূমিকম্প অনুভূত হয়েছে। নভেম্বর থেকে ডিসেম্বর মাসের মধ্যে পর পর তিনবার ভূমিকম্প অনুভূত হল রাজধানী দিল্লিতে।












Click it and Unblock the Notifications