আমেদাবাদে 'বিকারগ্রস্ত' ছেলের হাতে ধর্ষিতা পৌঢ়া মা
আমেদাবাদ, ১৬ জুন : বিকৃতকামী ছেলের যৌন লালসার শিকার হতে হল জন্মদাত্রী মাকে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গুজরাতের আমেদাবাদ শহরে ৬০ বছর বয়সী এক পৌঢ়া নিজের ছেলের হাতেই ধর্ষিতা হন।

আমেদাবাদের হাসপাতাল থেকে ছাড়া পেয়ে তিনি এখন নিজের শহর কানপুরে ফিরে গিয়েছেন। তিনি জানিয়েছেন, বিকৃতমনস্ক যুবককে নিয়ে গত রবিবার আমেদাবাদে নিজের মেয়ের বাড়ি থেকে ফিরছিলেন তিনি। সেখানেই তাঁকে অটোতে চাপিয়ে ভুল রাস্তায় নিয়ে আসে ছেলে সুকুন। এরপর অটো থেকে নামিয়ে এনে নির্জন জায়গায় রাস্তায় ফেলে মা-কে নিগ্রহ করে ছেলে।
পৌঢ়া জানিয়েছেন, যুবকটি নেশার ঘোরে ছিল। এবং ধ্বস্তাধস্তির সময় সে তাঁর জামাকাপড় ছিড়ে দিয়েছে। পুলিশে অভিযোগ জানানোর পরই অভিযুক্ত যুবককে গ্রেফতার করা হয়েছে।
নিগৃহীতা পৌঢ়ার তিন মেয়ে ও একটি ছেলে। মেয়েরা বিয়ের পর সুরাট ও আমেদাবাদে থাকে। তাদের কাছেই দেখা করতে এসেছিলেন তিনি। তাঁর অভিযোগ, এর আগে নিজের দিদি-বোনেরও শ্লীলতাহানি করার চেষ্টা করে অভিযুক্ত যুবক।
এমনকী এর আগে এক পাঁচ বছরের শিশুকেও ধর্ষণ করার চেষ্টা করে অভিযুক্ত।
More From
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী










Click it and Unblock the Notifications