তামিলনাড়ুর আতসবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, এক লহমায় শেষ ৬টি প্রাণ!

শনিবার ভোররাতে তামিলনাড়ুর বিরুধুনগর জেলার সাত্তুর এলাকায় একটি আতসবাজি তৈরির কারখানায় আগুন লেগে অন্তত ছয়জন শ্রমিকের মৃত্যু হয়েছে বলেই জানা যাচ্ছে। আধিকারিকদের মতে, ফায়ার অ্যান্ড রেসকিউ বিভাগ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ চালিয়েছে।

ফায়ার অ্যান্ড রেসকিউ বিভাগের আধিকারিকদের মতে, আতসবাজি কারখানা থেকে এখনও পর্যন্ত ছয়টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকল বিভাগ ও উদ্ধারকারী দল। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, সাত্তুরের ওই কারখানায় বাজি তৈরির সময়ে বিভিন্ন রাসায়নিক মেশানোর কাজ করছিলেন শ্রমিকরা। সেই সময়ই কোনও ভাবে বিস্ফোরণটি ঘটে। প্রচণ্ড শব্দের পাশাপাশি কালো ধোঁয়ায় ঢেকে যায় কারখানার আশপাশ। আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা গ্রামে।

দগ্ধ অবস্থায় মৃতদেহগুলি উদ্ধার করা সম্ভব হলেও তাঁদের পরিচয় এখনও জানা যায়নি। ধ্বংসস্তূপ থেকে নমুনা সংগ্রহের জন্য ডাকা হয় ফরেন্সিক দলকে। আহতদের নিকটবর্তী হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। অনেকেরই শরীরের একাধিক অংশ ঝলসে গিয়েছে।

তবে এই ঘটনা কিন্তু নতুন নয়। এর আগেও একই ধরনের ঘটনা ঘটেছে বহুবার। গত বছর বিরুধুনগর জেলায় একটি আতসবাজি উত্পাদন ইউনিটে একটি বিশাল বিস্ফোরণের পরে কমপক্ষে ৯ জন নিহত এবং তিনজনের অবস্থা গুরুতর হয়েছিল। বিরুধুনগরের জেলাশাসক জয়সীলানের সেই ঘটনা প্রসঙ্গে জানিয়েছিলেন, "দুপুর ১২টার দিকে দুর্ঘটনাটি ঘটে। বিধ্বংসী অগ্নিকান্ডে নয়জন মারা যায় এবং তিনজনের অবস্থা আশঙ্কাজনক ছিল। আহতদের শিবাকাশী হাসপাতালে ভর্তি করা হয়"।

এই কারখানার এক কর্মকর্তা এই ঘটনা প্রসঙ্গে বলেন যে, এই প্ল্যান্টের লাইসেন্স যথাযথভাবে প্রাপ্ত হয়েছে এবং কার্যকর রয়েছে। এছাড়াও, জেলা রাজস্ব কর্মকর্তার নেতৃত্বে বিস্তারিত তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+