মোদীর গুজরাত সফরের সময় ভয়াবহ দুর্ঘটনা! মেরামতির ৪ দিনের মধ্যেই নদীতে ভেঙে পড়ল ব্রিজ, ক্ষতিপূরণ ঘোষণা
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্য সফরের সময় গুজরাতের মরবিতে কেবল ব্রিজ ভেঙে ভয়াবহ দুর্ঘটনা। ব্রিজ ভেঙে বহু মানুষ নদীর জলে পড়ে গিয়েছেন। স্থানীয় সূত্রে দাবি করা হয়েছে ব্রিজ ভেঙে পড়ার সময় তার ওপরে প্রায় ৫০০ মানুষ ছিলে
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্য সফরের সময় গুজরাতের মরবিতে কেবল ব্রিজ ভেঙে ভয়াবহ দুর্ঘটনা। ব্রিজ ভেঙে বহু মানুষ নদীর জলে পড়ে গিয়েছেন। স্থানীয় সূত্রে দাবি করা হয়েছে ব্রিজ ভেঙে পড়ার সময় তার ওপরে প্রায় ৫০০ মানুষ ছিলেন। বহু মানুষ ব্রিজের কেবল ধরেই বাঁচার চেষ্টা করেন। মেরামতির পরে দিন চারেক আগে ব্রিজটি খুলে দেওয়া হয়েছিল সাধারণের জন্য। ফলে এই ব্রিজের রক্ষণাবেক্ষণ নিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছে।
|
সঙ্গে সঙ্গে শুরু উদ্ধার কাজ
দুর্ঘটনার সঙ্গে সঙ্গে উদ্ধার কাজ শুরু হয়ে যায়। ঘটনাস্থলে যায় বিপর্যয় মোকাবিলা বাহিনী। নদী থেকে লোকজনকে উদ্ধার কাজ শুরু হয়। তাঁদের নিয়ে যাওয়া হয় হাসপাতালে।
|
দুর্ঘটনায় দুঃখ প্রকাশ মুখ্যমন্ত্রীর
কেবল ব্রিজটি চালু হওয়ার পর থেকে প্রায় ১২ হাজার মানুষ সেখানে গিয়েছেন। এদিন দুর্ঘটনার খবর পাওয়ার পরে দুঃখপ্রকাশ করেন গুজরাতের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল। তিনি জেলাপ্রশাসনের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেছেন, ত্রাণ ও উদ্ধার কাজ চলছে, আহতদের দ্রুত চিকিৎসার বন্দোবস্ত করার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।
|
মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা প্রধানমন্ত্রীর
এদিনই গুজরাতে টাটা-এয়ারবাসের বিমান উৎপাদন শিল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী। তিনি দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলের সঙ্গে কতা বলেন। প্রধানমন্ত্রীর অফিস থেকে বলা হয়েছে, প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী ছাড়াও বিষয়টি নিয়ে অন্য আধিকারিকদের সঙ্গেও কথা বলেন। পাশাপাসি উদ্ধারকারী দল পাঠানোর কথাও বলেন। পাশাপাশি প্রধানমন্ত্রী নিবিড় পর্যবেক্ষণ এবং ক্ষতিগ্রস্তদের সম্ভাব্য সবরকমের সহায়তা প্রদান করতে বলেছেন।
|
সুস্থতার জন্য প্রার্থনা কেজরিওয়ালের
ব্রিজ দুর্ঘটনার খবর পাোয়ার সঙ্গে সঙ্গে ঘটনায় দুঃখপ্রকাশ করেন আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। তিনি টুইট করে বলেছেন, গুজরাত থেকে দুঃখজনক খবর পাওয়া গিয়েছে। মরবিতে ব্রিজ ভেঙে বহু মানুষের নদীতে পড়ার খবর পাওয়া গিয়েছে। ঈশ্বরের কাছে সবার জীবন ও সুস্থতার জন্য তিনি প্রার্থনাও করেন।
|
সাহায্যের ঘোষণা প্রধানমন্ত্রীর
এই দুর্ঘটনায় মতৃদের প্রতি প্রধানমন্ত্রী শোক প্রকাশ করেছেন। এবং মৃতদের পরিবারকে এককালীন ২ লক্ষ টাকা এবং আহতটদের ৫০ হাজার টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেছেন।












Click it and Unblock the Notifications