এবিষয়ে মমতার পথ অনুসরণ যোগীর! মৃতদের পরিবারকে আর্থিক সাহায্য
কানপুরে বিষমদে মৃত্যু হল কমপক্ষে ১১ জনের। জেলার একাধিক হাসপাতালে বহু মানুষ এখনও মৃত্যুর সঙ্গে লড়াই করছেন বলে জানা গিয়েছে। ঘটনায় যুক্ত থাকার অভিযোগে পুলিশ ১১ জনকে গ্রেফতার করেছে।
কানপুরে বিষমদে মৃত্যু হল কমপক্ষে ১১ জনের। জেলার একাধিক হাসপাতালে বহু মানুষ এখনও মৃত্যুর সঙ্গে লড়াই করছেন বলে জানা গিয়েছে। ঘটনায় যুক্ত থাকার অভিযোগে পুলিশ ১১ জনকে গ্রেফতার করেছে। ধৃতদের মধ্যে সমাজবাদী পার্টির প্রাক্তন বিধায়কের এক আত্মীয়ও রয়েছেন।

শনিবার পাঁচজনের মৃত্যু পর কানপুরের বিষমদের ঘটনা সামনে আসে। রবিবার কানপুরের রুরা গ্রামে আরও ছয়জনের মৃত্যু হয়।
মদ বিক্রেতা সতীশ মিশ্রের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। পুলিশের তল্লাশিতে জানা গিয়েছে, কানপুরের রুরা গ্রামে বিষ মদে মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই পালিয়ে যাওয়ার আগে দোকান মালিক ও কর্মীরা সেখানে থাকা মদের প্যাকেটে আগুন লাগিয়ে দেন।
মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ মৃতের পরিবারগুলিকে দুলক্ষ টাকা করে সাহায্যের কথা ঘোষণা করেছেন। একইসঙ্গে গোটা ঘটনার পিছনে যারা জড়িতে তাদের তাড়াতাড়ি গ্রেফতারের নির্দেশ দিয়েছেন। আফগারি বিভাগের আধিকারিকদের সাসপেন্ড করার নির্দেশও দিয়েছেন তিনি।












Click it and Unblock the Notifications