পলাতক অবস্থায় ১৭ বার সিমকার্ড বদলান হানিপ্রীত, আর কী করেছেন, জেরায় সামনে এল চাঞ্চল্যকর তথ্য
১৭ বার মোবাইলের সিমকার্ড বদলে বদলে ব্যবহার করার ফলে পুলিশ হানিপ্রীতের নাগাল পাচ্ছিল না।
গুরমিত রাম রহিম সিংয়ের ধর্ষণের অপরাধে সাজা ঘোষণার পর থেকে ৩৮ দিন পুলিশের চোখে ধুলো দিয়ে পলাতক ছিলেন দত্তক কন্যা হানিপ্রীত। পাঁচকুলায় রায় পরবর্তী হিংসার ঘটনায় মূলচক্রী হিসাবে যাকে গ্রেফতার করেছে হরিয়ানা পুলিশ।

দিনের পর দিন পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে বেড়িয়ে রাতে ঘুম কেড়ে নিয়েছিলেন হানিপ্রীত। তাঁকে ধরতে লুকআউট নোটিশ জারি করার পাশাপাশি আশপাশের রাজ্য, এমনকী নেপালেও পৌঁছে গিয়েছিল পুলিশ। তবুও হানিপ্রীতের নাগাল পায়নি।
যে কারণে হানিপ্রীত এতদিন ধরে পুলিশকে বোকা বানাতে পেরেছিলেন তা হল মোট ১৭ বার মোবাইলের সিমকার্ড বদলে ফেলা। এতবার সিমকার্ড বদলে বদলে ব্যবহার করার ফলে পুলিশ হানিপ্রীতের নাগাল পাচ্ছিল না। এর মধ্যে মোট তিনটি সিমকার্ড আন্তর্জাতিক ছিল বলে জানতে পেরেছে পুলিশ।
হানিপ্রীতকে জেরা করার পাশাপাশি সবকটি সিমকার্ডের বিস্তারিত তথ্য বের করার চেষ্টা করছে পুলিশ। বলা হচ্ছে, হানিপ্রীত জেরায় পুলিশের সঙ্গে সহযোগিতা করছেন না। অনেক বক্তব্য লুকিয়ে যাচ্ছেন। আর সেজন্যই প্রয়োজনে তাঁর নারকো পরীক্ষা করা হতে পারে। তবে সেই ব্যাপারে সিদ্ধান্ত নেবে আদালতই।












Click it and Unblock the Notifications