রহস্যে মোড়া রাম রহিমের ডেরা, রাম রহিমের হাতে ধর্ষিতা হানিপ্রীতও
দুই সাধ্বীর মতই রাম রহিমের গুহায় ধর্ষিত হয়ে হয়েছিল হানিপ্রীতকেও , ডেরা সাচা সওদার উত্তরসূরি হিসেবে গুরমিত ও তাঁর সন্তান চেয়েছিলেন হানিপ্রীত।
রাম রহিমের ডেরায় রহস্যের যেন শেষ নেই। সঙ্গে রয়েছে রহস্যময়ী হানিপ্রীতও। সম্প্রতি হানিপ্রীতের প্রাক্তন স্বামী বিশ্বাস গুপ্তা অভিযোগ করেছেন, হানিপ্রীত ও রাম রহিমকে ঘনিষ্ঠ অবস্থায় তিনি দেখেছিলেন। তাঁরা আদৌ আইনত বাবা- মেয়ে নন বলেও দাবি করেছেন তিনি।

গুরমিত রাম রহিম সিংয়ের প্রাক্তন গাড়িচালক খাট্টা সিং ও তাঁর ছেলে গুরদাস সিংকে জেরা করে পুলিশ জানতে পেরেছে, দুই সাধ্বীর মতই রাম রহিমের গুহায় ধর্ষিত হয়ে হয়েছিল হানিপ্রীতকেও । বহু বছর আগে একদিন হানিপ্রীতকে রামরহিমের গুহায় ঢুকতে দেখা গিয়েছিল। সেসময়ে গুহার বাইরে গুরদাস ও তাঁর ভাই পাহারা দিচ্ছিলেন বলে জানিয়েছেন গুরদাস। বেশ কিছুক্ষণ পরে হানিপ্রীতকে কাঁদতে কাঁদতে বেরতে দেখেন তাঁরা। এরপরই হানিপ্রীত নিজের দাদুর কাছে নালিশ জানিয়েছিলেন। তাঁর দাদু ডেরার কোষাধ্যক্ষ ছিলেন। তিনি প্রতিবাদও করেছিলেন কিন্তু রাম রহিমের গুণ্ডাবাহিনী ভয় দেখিয়ে তাঁকে চুপ করিয়ে দেয়।

রহস্যের এখানেই শেষ নয়। সিবিআই-এর আরও এক সাক্ষী গুরদাস সিং তুর পুলিশকে জানিয়েছে, ডেরা সাচা সওদার উত্তরসূরি হিসেবে গুরমিত ও তাঁর সন্তান চেয়েছিলেন হানিপ্রীত। যেহেতু সমাজের চোখে তাঁরা বাবা- মেয়ে, তাই হানিপ্রীত চেয়েছিলেন এই সন্তানের বাবার নাম বিশ্বাস গুপ্তারই থাকবে। কিন্তু এমন পরিস্থিতিতে বিশ্বাস গুপ্তা বিবাহ-বিচ্ছেদের মামলা করায় হানিপ্রীত ও রাম রহিমের পরিকল্পনা ভেস্তে যায় বলে জানিয়েছেন পুলিশের সাক্ষী।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাম রহিমকে তার নিজের ছেলে জসমিতের বিরুদ্ধেই উস্কেছিলেন হানিপ্রীত। তিনিই চেয়েছিলেন জসমিত নয়, ডেরার উত্তরসূরি হোক হানিপ্রীত ও রাম রহিমের ছেলে। রাম রহিমে প্রথম দিকে ছেলে জসমিতকেই ডেরার প্রধান করতে চেয়েছিলেন। কিন্তু হানিপ্রীতের চাপেই পরে সিদ্ধান্ত বদল করে রাম রহিমও।












Click it and Unblock the Notifications