Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

রাম রহিমের সঙ্গে দেখা করলেন হানিপ্রীত ইনসান

ডেরা সাচা সৌদার প্রধান তথা ধর্ষণের সাজাপ্রাপ্ত গুরমিত রাম রহিম সিং-এর সঙ্গে দেখা করলেন তার পালিতা কন্যা হানিপ্রীত ইনসান। এদিন হরিয়ানার রোহতকে সুনারিয়া জেলে রাম রহিমের সঙ্গে দেখা করেন হানিপ্রীত।

রাম রহিমের সঙ্গে দেখা করলেন হানিপ্রীত ইনসান

দু'বছর আগে ধর্ষণ মামলায় সাজা পেয়েছে গুরমিত রাম রহিম সিং। তারপরে এই প্রথম হানিপ্রীতের সঙ্গে তার দেখা হয়েছে। এদিন হানিপ্রীতের সঙ্গে ছিলেন আইনজীবী ও ডেরার কয়েকজন কর্মকর্তা। প্রায় ৪০ মিনিট দুজনের কথোপকথন হয়েছে বলে জানা গিয়েছে।

পাঁচকুলার হিংসার ঘটনায় অভিযুক্ত হানিপ্রীত একমাস আগে জামিনে ছাড়া পেয়েছেন। ২০১৭ সালের ২৫ অগাস্ট পাঁচকুলার সিবিআই আদালতে রাম রহিমের সাজা ঘোষণার দিন দাঙ্গার পরিস্থিতি তৈরি হয়। সেই ঘটনাতেই নাম জড়ায় হানিপ্রীতের।

সেইসময় এক মাসের বেশি পুলিশের চোখে ধুলো দিয়ে পালানোর পরে অবশেষে তাকে হরিয়ানা থেকেই গ্রেফতার করে পুলিশ।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+