বোরখা পরে দিল্লিতে ঘুরে বেড়াচ্ছেন হানিপ্রীত! সিসিটিভি ফুটেজে চাঞ্চল্য
হানিপ্রীতকেই দিল্লির লাজপত নগরের এম ব্লকে বোরখা পরে ঘুরে বেড়াতে দেখা গিয়েছে বলে খবর ছড়িয়েছে।
ধর্ষক গুরমিত রাম রহিম সিংয়ের দত্তক নেওয়া কন্যা হানিপ্রীত বাবার জেলযাত্রার দিন থেকেই পলাতক। তার বিরুদ্ধে বেশ কয়েকটি গুরুতর অভিযোগে লুক আউট নোটিশ জারি হয়েছে। এই হানিপ্রীতকেই দিল্লির লাজপত নগরের এম ব্লকে বোরখা পরে ঘুরে বেড়াতে দেখা গিয়েছে বলে খবর ছড়িয়েছে।

উচ্চ আদালত হানিপ্রীতের আগাম জামিনের আবেদন খারিজ করে দিয়েছে। হরিয়ানা পুলিশের ওয়ান্টেড লিস্টে থাকা এহেন হানিপ্রীত ইনসানকে তার আইনজীবী প্রদীপ আর্যের অফিসের সামনে ঘোরাঘুরি করতে দেখা গিয়েছে।
পুলিশের একটি সূত্র মনে করছে, বোরখা পরা যে মহিলাকে সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে তিনি সম্ভবত হানিপ্রীত। তার হাঁটার স্টাইল, কাঁধে নেওয়া ব্যাগের ধরনের সঙ্গে হানিপ্রীতের মিল রয়েছে।
আরও বলা হচ্ছে, গ্রেফতারি থেকে বাঁচতে প্রতিদিন চেহারা বদলে চলেছেন হানিপ্রীত। বোরখা পরা তার মধ্যে অন্যতম। এর আগে হানিপ্রীতকে ধরতে দিল্লি, হরিয়ানা সহ দেশের নানাপ্রান্তে সন্ধান চালিয়েছে পুলিশ। মনে করা হচ্ছিল নেপালে পালিয়ে গিয়েছেন তিনি। তবে ফের দিল্লিতেই হানিপ্রীতেক বোরখা পরে ঘুরে বেড়ানোর খবরে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে।












Click it and Unblock the Notifications