হানিপ্রীতকে রাতভর জেরা পুলিশের, কী বললেন রাম রহিমের দত্তক কন্যা
হানিপ্রীত ইনসানকে মঙ্গলবার গ্রেফতার করেছে পাঞ্জাব পুলিশ।
জেলবন্দি ধর্ষক রাম রহিম সিংয়ের দত্তক কন্যা হানিপ্রীত ইনসানকে মঙ্গলবার গ্রেফতার করেছে পাঞ্জাব পুলিশ। পরে তাঁকে হরিয়ানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। রাতভর পুলিশ স্টেশনে হানিপ্রীতকে জেরা করা হয়েছে।

হরিয়ানার পাঁচকুলায় পুলিশ স্টেশনে হানিপ্রীতকে নিয়ে এসে রাত তিনটে পর্যন্ত লাগাতার জেরা করা হয়েছে বলে সূত্রের খবর। পুলিশ স্টেশনে বুকে ব্যথা অনুভব করায় হানিপ্রীতকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে চিকিৎসকেরা পরীক্ষা করে জানিয়েছেন, হানিপ্রীতের কোনও শারীরিক অসুস্থতা নেই। তিনি সুস্থ রয়েছেন।
হানিপ্রীতের আসল নাম প্রিয়াঙ্কা তানেজা। ৩৮ দিন পুলিশের চোখে ধুলো দিয়ে আত্মসমর্পণ করার পথে পাঞ্জাবে হাইওয়ের পাশে তাকে গ্রেফতার করা হয় মঙ্গলবার। তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র, রাষ্ট্রদ্রোহিতা সহ একাধিক অভিযোগ আনা হয়েছে।
রাম রহিমের দোষী সাব্যস্ত হওয়ার পরে পাঁচকুলায় হওয়া হিংসার ঘটনায় তাঁর কী ভূমিকা ছিল তা নিয়ে সাড়ে চার ঘণ্টা জেরা করা হয়েছে হানিপ্রীতকে। এছাড়া ঘটনার পর পলাকত অবস্থায় হানিপ্রীত কাদের সঙ্গে যোগাযোগ রেখেছিলেন তাও জানতে চাওয়া হয়েছে।












Click it and Unblock the Notifications