লুকোচুরি শেষ! আজই আদালতে ধরা দিতে পারেন হানিপ্রীত ইনসান
হানিপ্রীত ইনসান এদিন মঙ্গলবার পাঁচকুলা আদালতে আত্মসমর্পণ করতে পারেন।
ধর্ষক গডম্যান গুরমিত রাম রহিম সিংয়ের দত্তক কন্যা হানিপ্রীত ইনসান এদিন মঙ্গলবার পাঁচকুলা আদালতে আত্মসমর্পণ করতে পারেন বলে খবর। রাম রহিমের সবচেয়ে কাছের মানুষ হানিপ্রীত বাবার জেলযাত্রার পর থেকেই পলাতক। হরিয়ানা পুলিশ লুক আউট নোটিশ বের করে তাঁকে খুঁজে চলেছে।

হানিপ্রীতের আসল নাম প্রিয়াঙ্কা তানেজা। গত সপ্তাহে দিল্লি হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেন হানিপ্রীত। তবে সেই আবেদন খারিজ করে দিয়েছে আদালত।
রাম রহিমের কন্যা হানিপ্রীত ও আরও দুই সহযোগীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতা, হিংসা ছড়ানো, ষড়যন্ত্র সহ একাধিক অভিযোগ আনা হয়েছে। এই তিনজনের বিরুদ্ধে আন্তর্জাতিক স্তরেও খোঁজ চালাচ্ছে হরিয়ানা পুলিশ।
হানিপ্রীতের বয়স ত্রিশের ঘরে। তাঁর খোঁজে নেপাল, রাদস্থান, বিহারের পাশাপাশি নিজেদের রাজ্যেও তল্লাশি অভিযান জারি রেখেছে হরিয়ানা পুলিশ। তবে এখনও তাঁর খোঁজ মেলেনি। দিল্লিতে হানিপ্রীতের লুকিয়ে থাকার খবর সামনে এসেছিল কয়েকদিন আগে। তবে তিনি সামনে এলে আসল সত্য উদ্ঘাটিত হবে।












Click it and Unblock the Notifications