'নিখোঁজ' হানিপ্রীতকে নিয়ে জেরার মুখে এই তথ্য জানালেন বিপাসনা
রাম রহিমের পালিত কন্য়া 'নিখোঁজ' হানিপ্রিত সিং নিয়ে জিজ্ঞাসাবাদের জেরে এবার মুখ খুলল ডেরা সচা সৌদার ম্য়ানেজার বিপাসনা ইনসান
রাম রহিমের পালিত কন্য়া 'নিখোঁজ' হানিপ্রিত সিং নিয়ে জিজ্ঞাসাবাদের জেরে এবার মুখ খুলল ডেরা সচা সৌদার ম্য়ানেজার বিপাসনা ইনসান। বিপাসনার দাবি, যেদিন রাম রহিম দোষী সাব্যস্ত হন সেদিনই রোহতক থেকে সিরসার আশ্রমে চলে আসেন হানিপ্রীত।

২৫ অগাস্ট রামরহিম দোষী সাব্যস্ত হতেই গোটা রোহতকে আগুন জ্বলে। অশান্ত সেই সময়ে একটি এসইউভিতে চড়িয়েই রোহতক থেকে সিরসার আশ্রমে আনা হয় হানিপ্রীতকে। এই তথ্য পুলিশকে জানিয়েছে ডেরা সচা সৌদার ট্রাস্ট হেড তথা ম্যানেজার বিপাসনা।
সিরসার হুদা পুলিশ স্টেশনে ৩ ঘণ্টা ২০ মিনিটের জেরায় বিপাসনা এই কথা জানিয়েছে পুলিশকে। বিপাসনা জানান ২৫ অগাস্টের পর, ২৭ অগাস্ট থেকে আর কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না হানিপ্রীতের। ডেরার সকলের সঙ্গেই সে নিজের সম্পর্ক বিচ্ছিন্ন করেছে। বিপাসনাকে জিজ্ঞাসাবাদের পর পুলিশ জানিয়েছে, হানিপ্রীতের অবস্থান সম্পর্কে প্রশ্ন করা হয় বিপাসনাকে। হানিপ্রীতের সঙ্গে কোনও ডেরা কর্মীর যোগাযোগ রয়েছে কী নাও প্রশ্ন করা হয়।












Click it and Unblock the Notifications