Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

পাঁচকুলায় হিংসা ছড়ানোর কথা স্বীকার হানিপ্রীতের, ঠিক কী হয়েছিল সেদিন

ধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পরে গুরমিত রাম রহিম সিংয়ের ডেরা সাচা সৌদার সদস্যদের নিয়ে পাঁচকুলায় হিংসা ছড়ান হানিপ্রীত সিং।

ধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পরে গুরমিত রাম রহিম সিংয়ের ডেরা সাচা সৌদার সদস্যদের নিয়ে পাঁচকুলায় হিংসা ছড়ান হানিপ্রীত সিং। সম্প্রতি পুলিশের কাছে জেরায় পাঁচকুলায় হিংসা ছড়ানোর কথা হানিপ্রীত স্বীকার করেছেন বলে খবর।

পাঁচকুলায় হিংসা ছড়ানোর কথা স্বীকার হানিপ্রীতের

জিজ্ঞাসাবাদের সময় হানিপ্রীতকে যেসমস্ত প্রশ্ন করা হয়েছিল তার ভিত্তিতে রিম্যান্ডের আবেদনপত্র তৈরি করেছে পুলিশ। সেখানে প্রিয়াঙ্কা তানেজা ওরফে হানিপ্রীতকেই পাঁচকুলা হিংসার মূলচক্রী হলে পুলিশ চিহ্নিত করেছে।

সেই ঘটমনায় মোট ৪০ জনের প্রাণহানি হয় ও শতাধিক মানুষ আহত হন। সেই ঘটনায় হানিপ্রীতই যে মাস্টারমাইন্ড তা পুলিশ জানতে পেরেছে। হানিপ্রীতের মোবাইল, ল্যাপটপ এসবে হামলার নকশা করার প্রমাণ রয়েছে।

পাঁচকুলা হামলার পর ডেরা সাচা সৌদার সদস্য সহ মোট ৪৩ জনের নামে পুলিশে অভিযোগ দায়ের হয়। সেই তালিকায় শীর্ষে ছিলেন হানিপ্রীত। এমনকী ডেরা সাচার গ্রেফতার হওয়া সদস্যরাও মূল চক্রী হিসাবে হানিপ্রীতের নামই বলেছে।

গুরমিত রাম রহিম সিংয়ের দত্তক কন্যা পরিচয় পাওয়া হানিপ্রীত মোট ৩৮ দিন পলাতক থাকার পরে এই মাসের শুরুতে গ্রেফতার হন। রাম রহিমের সাজা ঘোষণার সময় থেকেই তিনি পলাতক ছিলেন। পাঁচকুলার ঘটনায় হত্যা, ষড়যন্ত্র সহ একাধিক ধারায় তাঁর বিরুদ্ধে মামলা করা হয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+