সমকামিতা ফৌজদারি অপরাধ, জানাল শীর্ষ আদালত, অসন্তোষ সর্বস্তরে

সমকামিতার শাস্তি যাবজ্জীবন পর্যন্ত হতে পারে
২০০৯ সালে ভারতীয় দণ্ডবিধির ৩৭৭ নম্বর ধারা নস্যাত্ করে দিল্লি হাইকোর্ট রায় দেয়, সমকামিতা অপরাধ নয়৷ সেই রায়ের বিরুদ্ধে পিটিশন দাখিল করে একাধিক ধর্মীয় ও শিশু সুরক্ষা সংগঠন৷ দিল্লি হাইকোর্টের সেই রায়ের শুনানি ছিল আজ।
সুপ্রিম কোর্টের বিচারপতি জিএস সিংভি ও এস জে মুখোপাধ্যায়ের বেঞ্চ দিল্লি হাইকোর্টের রায় এদিন খারিজ করে দেন। গত বছর ১৫ ফেব্রুয়ারি থেকে শুনানির পর মার্চ মাস থেকে আদালতের রায় সংরক্ষিত করে রেখেছিল শীর্ষ আদালত।
যদিও আদালতের এই রায়ে অসন্তোষ প্রকাশ করেছেন দেশের বিভিন্ন মহলের মানুষ। টুইটারে ছেয়ে যাচ্ছে একের পর টুইটে। সময়কে আটকে দেওয়া হল। যুগের সঙ্গে এগোনো যাবে না। ১০০ বছরের পুরনো আইনকে এখনও সমর্থন করা হচ্ছে দেখে কষ্ট হয়। এমন নানা ধরণের মতামত পোষণ করছেন অনেকেই। সুপ্রিম কোর্টের রায়ের বিরোধিতায় সোশ্যাল সাইট ছাড়াও আন্দোলন গড়ে উঠতে পারে মনে আশঙ্কা করছে ওয়াকিবহাল মহল।












Click it and Unblock the Notifications