রাজস্থানে মানসিক ভারসাম্যহীন মহিলাকে রাস্তায় ফেলে মারধর, তারপর যা হল

রাজস্থানের নাগৌর জেলায় হাইওয়ের পাশে নৃশংসভাবে রবারের পাইপ দিয়ে মহিলাকে মারধর করা হয়। তিনি নানাভাবে রেহাই চেয়েও পার পাননি। দুই যুবক কোনও এক অজ্ঞাত কারণে এহেন পাশবিক অত্যাচার করেছে।

গৃহহীন, আশ্রয়হীন এক মানসিক ভারসাম্যহীন মহিলাকে মোটা রবার পাইপ দিয়ে রাস্তায় ফেলে পেটাল দুই যুবক। আর বাকী উপস্থিত অনেকের কেউ ছবি তুলল, কেউ দাঁড়িয়ে মজা দেখল। এবং সবশেষে সকলে হাততালি দিয়ে এই ঘৃণ্য ঘটনাকে সমর্থন জানাল।

ঘটনাটি ঘটেছে রাজস্থানের নাগৌর জেলায় হাইওয়ের পাশে। নৃশংসভাবে রবারের পাইপ দিয়ে মহিলাকে মারধর করা হয়। তিনি নানাভাবে রেহাই চেয়েও পার পাননি। দুই যুবক কোনও এক অজ্ঞাত কারণে এহেন পাশবিক অত্যাচার করেছে। উপস্থিত অনেকে সেই ঘটনার ভিডিও তুলেছে।

রাজস্থানে মানসিক ভারসাম্যহীন মহিলাকে রাস্তায় ফেলে মারধর

মহিলাকে মেরে মেরে সারা শরীরে দাগ করে দেওয়া হয়। দুই ব্যক্তির মধ্যে একজন মুখে কাপড় ঢাকা দিয়ে ছিল, অন্যজন সেটুকু প্রয়োজনও মনে করেনি। গত মঙ্গলবার এই ঘটনা ঘটেছে। ঘটনাটির ভিডিও স্যোশাল মিডিয়ায় পোস্ট করা হয়। পুলিশ অভিযুক্ত দুই ব্যক্তি প্রকাশ ও শ্রবণ মেঘওয়ালকে গ্রেফতার করেছে।

একইসঙ্গে যে ব্যক্তি এই ভিডিও স্যোশাল মিডিয়ায় ছড়িয়েছে, তারও খোঁজ করছে পুলিশ। তবে নিগৃহীত মহিলা মানসিক ভারসাম্যহীন হওয়ায় তিনি কোথায় চলে গিয়েছেন, তা এখনও খুঁজে বের করা যায়নি বলে পুলিশ জানিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+