সিএএ লাগু করতে আরও ৬ মাসের সময়সীমা চেয়ে নিলেন অমিত শাহ, সংসদে বড় বার্তা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর

সিএএ লাগু করতে ২০২২ সালের জানুয়াারি পর্যন্ত সময়সীমা চেয়ে নিলেন অমিত শাহ, সংসদে বড় বার্তা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর

২০২১ সালের বাংলা বিধানসভা নির্বাচনের সময় ভোট প্রচারে এসে মতুয়া এলাকার জনসভায় অমিত শাহ সাফ জানিয়েছিলেন যে ভ্যাকসিনের কর্মসূচি শেষ হলেই সিএএ লাগু হবে। এরপর কয়েক মাস কেটে গিয়েছে। এদিন সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সিএএ লাগু করার জন্য আরও ছয় মাসের সময়সীমা চেয়ে নিলেন।

 ৯ জানুয়ারি পর্যন্ত সময়সীমা চাইলেন অমিত শাহ

৯ জানুয়ারি পর্যন্ত সময়সীমা চাইলেন অমিত শাহ

এদিন অমিত শাহ সংসদে জানিয়েছেন , সিএএ সংক্রান্ত নিয়ম নীতি লাগু করতে আরও ছয় মাস সময় চাই বলে জানিয়ে দিলেন অমিত শাহ। প্রসঙ্গত, ২০১৯ সালে বিজেপি লোকসভা নির্বাচনে জয় লাভ করার পরই বিজেপির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার সিএএ ঘোষণা করে।

২০ মাসেও লাগু হল না আইন

২০ মাসেও লাগু হল না আইন

ইতিমধ্যেই একাধিক রাজ্যে ভোটের দামামা বেজে গিয়েছে। পাঞ্জাব , উত্তরপ্রদশের মতো রাজ্যে ২০২২ সালে আসছে বিধানসভা নির্বাচন। এদিকে, দুই রাজ্যেরই বেশ কিছু এলাকা য় কেন্দ্রীয় কৃষি আইনের প্রতিবাদে ঝড় ওঠে। এদিকে, তারই মাঝে করোনার প্রকোপও মাথাচাড়া দেয়। এদিকে, দেখা যাচ্ছে আইন সম্পর্কে ঘোষণার পর থেকে ২০ মাস কেটে গেলেও, কেন্দ্র লাগু করেনি সিএএ। এই 'দেরি ' বিজেপি কোন স্টান্সে হাঁটছে সেদিকে সকলের নজর।

সিএএ ও অগ্নিগর্ভ ভারত

সিএএ ও অগ্নিগর্ভ ভারত

এদিকে, ২০১৯ সালে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের ঘোষণার পর উত্তর পূর্ব ভারত থেতে শুরু করে দিল্লি পর্যন্ত ক্ষোভের আগুন লেগে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয় সরকাররে। সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় সহ একাধিক বিরোধী নেতা বিজেপির বিরুদ্ধে সরব হন।

সিএএ ও নাগরিকত্ব ইস্যু

সিএএ ও নাগরিকত্ব ইস্যু

পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশের সংখ্যালঘু উদ্বাস্তুদের ভারতে নাগরিকত্ব দেওয়া সংক্রান্ত এই আইনের কথা বলা হয়। যে যে উদ্বাস্তুদের আশ্রয় দেওয়া হবে, তাঁদের মধ্যে শিখ, হিন্দু, খ্রিস্টানদের কথা উল্লেখ করা হয়েছে। এই পরিস্থিতিতে বাংলায় মতুয়াগোষ্ঠীও সিএএর দাবিতে সরব হয়। এরপরই এদিন সংসদে অমিত শাহ সময়সীমা বিষয়ক কথা জানান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+