ওমিক্রন নিয়ে জরুরি ব্যবস্থা নিতে রাজ্যগুলিকে চিঠি, ৩১ জানুয়ারি পর্যন্ত দেশে নিষেধাজ্ঞা বাড়াল কেন্দ্র
গোটা দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বাড়ছে। বেশ কয়েকটি রাজ্যে মারাত্মক ভাবে করোনার নয়া এই ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ছে। যা ক্রমশ উদ্বেগের কারন হয়ে দাড়াচ্ছে। আর সেদিকে তাকিয়ে ইতিমধ্যে একাধিক রাজ্য কড়া করোনা বিধি লাঘু করেছে। জমায়
গোটা দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বাড়ছে। বেশ কয়েকটি রাজ্যে মারাত্মক ভাবে করোনার নয়া এই ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ছে। যা ক্রমশ উদ্বেগের কারন হয়ে দাড়াচ্ছে। আর সেদিকে তাকিয়ে ইতিমধ্যে একাধিক রাজ্য কড়া করোনা বিধি লাঘু করেছে। জমায়েত থেকে শুরু করে নাইট কার্ফু কড়া হয়েছে।
কিন্তু এখনও বেশ কয়েকটি রাজ্যের হালকা মনোভাব উদ্বেগ বাড়াচ্ছে। আর সেদিকে তাকিয়েই ওমিক্রন নিয়ে সাবধান হতে সমস্ত রাজ্যকে কড়া চিঠি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের। একই সঙ্গে বাড়ানো হয়েছে কোভিড বিধিও।

মারাত্মক ভাবে ছড়াচ্ছে ওমিক্রন
প্রতি মুহূর্তে দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যাটা বদলে যাচ্ছে। সোমবার সকাল পর্যন্ত দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৭৮। বিশেষ করে ব্যাপক ভাবে সংক্রমনের নিরিখে প্রথমে যে রাজ্য রয়েছে তা হল মহারাষ্ট্র, সংক্রমণের নিরিখে দ্বিতীয়স্থানে রয়েছে দিল্লি। এছাড়াও আরও বেশ কয়েকটি রাজ্যেও ব্যাপক ভাবে বাড়ছে ওমিক্রনের সংক্রমণ। যা ক্রমশ উদ্বেগ বাড়াচ্ছে কেন্দ্রের। এই অবস্থায় উদ্বেগ বেড়েছে বিশেষজ্ঞদের একটি বার্তাও। বিশেষজ্ঞদের একাংশের মতে, পরিস্থিতি যা তাতে ফেব্রুয়ারিতে থার্ড ওয়েভ ভারতে দেখা দিতে পারে।

সতর্ক করল কেন্দ্র
ওমিক্রনের বাড়বাড়ন্ত দেখে সমস্ত রাজ্যকে সতর্ক করল কেন্দ্র। কয়েকটি শহরে যেভাবে কোভিড বিধি মেনে শহরের রাস্তায় ঢল নামতে দেখা গিয়েছে তাতে উদ্বিগ্ন মন্ত্রক। আর সেদিকে তাকিয়েই বাংলা সহ একাধিক রাজ্যকে সতর্ক করে চিঠি দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। ওমিক্রন রুখতে রাজ্যগুলি ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে ওই চিঠিতে। মন্ত্রকের তরফে কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয় ভাল্লা এই চিঠি সমস্ত রাজ্যকেই পাঠিয়েছেন। মুখ্যসচিবদের উল্লেখ করে তা পাঠানো হয়েছে।

দেশে বাড়ল করোনা বিধি
অন্যদিকে ওমিক্রন বাড়তে থাকায় দেশে ফের একবার বাড়ল করোনা সংক্রান্ত বিধি নিষেধ। আজ সোমবার স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে দেশে করোনা বিধি বাড়ানোর নির্দেশ জারি করা হয়েছে। আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত এই নিষেধাজ্ঞা বাড়ানোর কথা বলা হয়েছে। ইতিমধ্যে সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে এই নিষেধাজ্ঞা বৃদ্ধির বিষয়টি জানিয়ে অবগত করা হয়েছে কেন্দ্রের তরফে। নয়া এই নিষেধাজ্ঞায় একগুচ্ছ নির্দেশ দেওয়া হয়েছে।

উতসবের আগে সতর্ক করা হয়েছে!
কেন্দ্রের তরফে দেওয়া নয়া এই নির্দেশিকাতে উৎসবের আগে যে কোনও ধরনের জমায়েতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। রাজ্যগুলিকে জমায়েত রুখতে বিশেষ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সামনে ৩১ ডিসেম্বর এবং ১ লা জানুয়ারি আছে। সেদিকে তাকিয়েই এই বার্তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ।












Click it and Unblock the Notifications