উৎসবের মরশুমে কোনও জমায়েত নয়, প্রয়োজনে কড়া নির্দেশিকা জারি করা হোক! রাজ্যগুলিকে বার্তা কেন্দ্রের
সামনেই তৃতীয় ওয়েভ আছড়ে পড়ার আশঙ্কা! গবেষকরা বলছেন সেপ্টেম্বর এবং অক্টোবর মাসে আছড়ে পড়বে করোনার এই ঢেউ। ফলে এই সময়টা ভয়ঙ্কর। শুধু তাই নয়, চূড়ান্ত ভাবে কোভিড বিধি মেনে চলার কথা বলছেন গবেষক থেকে চিকিৎসক সবাই।
সামনেই তৃতীয় ওয়েভ আছড়ে পড়ার আশঙ্কা! গবেষকরা বলছেন সেপ্টেম্বর এবং অক্টোবর মাসে আছড়ে পড়বে করোনার এই ঢেউ। ফলে এই সময়টা ভয়ঙ্কর। শুধু তাই নয়, চূড়ান্ত ভাবে কোভিড বিধি মেনে চলার কথা বলছেন গবেষক থেকে চিকিৎসক সবাই।

তবে সামনেই উৎসবের মরশুম। রয়েছে বাঙালির সেরা উৎসব দুর্গাপুজো। ফলে উৎসবের মরশুমকে সামনে রেখে নতুন করে জমায়েত হবে বলে আশঙ্কা। এরি অবস্থায় নতুন করে কন্টেনমেন্ট গাইডলাইন বাড়াল স্বরাষ্ট্রমন্ত্রক।
আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এই গাউডলাইন মানতে বলা হয়েছে। বেশ কয়েকটি রাজ্যে নতুন করে বাড়ছে করোনার সংক্রমণ। সেদিকে তাকিয়ে নতুন করে এই নির্দেশিকা বাড়ানোর কথা বলা হয়েছে। শুধু তাই নয়, সামনেই উৎসবের মরশুম। কোনও ধরনের বিশাল জমায়েত এই সময়ের মধ্যে করতে দেওয়া যাবে না। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক প্রত্যেকটি রাজ্যেকে এই বিষয়টিকে কড়া ভাবে নিশ্চিত করতে বলেছে।
অন্যদিকে নতুন কোভিড নির্দেশিকায় স্বরাষ্ট্রমন্ত্রক রাজ্যগুলিকে কোভিড ১৯ মোকাবিলায় পাঁচ স্তরীয় কৌশল - টেস্ট-ট্র্যাক-ট্রিট-ভ্যাকসিনেশন এবং কোভিড-উপযুক্ত আচরণে মনোযোগ বজায় রাখতে বলেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয় ভাল্লা জানিয়েছেন, জাতিয় স্তরে এখন অনেকটাই করোনার সংক্রমণ নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে। কিন্তু কয়েকটি রাজ্যে আঞ্চলিক ভাবে এই ভাইরাস ছড়াতে শুরু করেছে বলে দাবি সচিবের।
তবে জেলায় মোট সক্রিয় কেসের সংখ্যা এবং পজিটিভিটি এখনও উদ্বেগের বিষয় বলে জানাচ্ছেন অজয় ভাল্লা। রাজ্যগুলি এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে পাঠানো নির্দেশিকাতে বলা হয়েছে যদি কোনও জেলাতে কিংবা নির্দিষ্ট এলাকাতে করোনার সংক্রমণ ছড়াতে থাকে তাহলে দ্রুত সেই এলাকা কনটেনমেন্ট জোন ঘোষণার কথা বলা হয়েছে।
শুধু তাই সংক্রমণ ওই এলাকাতে যাতে আটকে দেওয়া যায় সেজন্যে ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছে। তবে উৎসবের মরশুমে জমায়েত নিয়ে বেশি চিন্তিত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। আর সেই কারণ রাজ্যগুলিকে পাঠানো নির্দেশিকাতে জমায়েতের বিষয়ে আরও কড়া হওয়ার কথা বলা হয়েছে। বলা হয়েছে, উৎসবের মরশুমে বড় ধরনের জমায়েত এড়াতে ব্যবস্থা নিতে হবে।
প্রয়োজনে এই ধরনের বড় জমায়েত ঠেকাতে স্থানীয় বিধিনিষেধ আরোপ করতে বলা হয়েছে। যে সমস্ত জায়গাতে এই সময়ে ভিড় হতে পারে সেখাণে কড়া কোভিড বিধি লাঘু করার কথা বলা হয়েছে। অন্যদিকে থার্ড ওয়েভ নিয়ে প্রথম থেকে কড়া মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।
আর সেদিকে তাকিয়ে রাজ্যের কড়া বিধি নিষেধের মেয়াদ ফের বৃদ্ধির কথা জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল ছাত্র পরিষদের মঞ্চ থেকে রাজ্যের প্রশাসনিক প্রধান জানিয়েছেন রাজ্যেও সেপ্টেম্বর পর্যন্ত কড়া বিধি নিষেধ জারি থাকবে।












Click it and Unblock the Notifications