Sandeshkhali Case: সন্দেশখালির ঘটনায় হস্তক্ষেপ 'শাহে'র! মমতা সরকারের কাছে রিপোর্ট চাইল মন্ত্রক
Sandeshkhali Case: সন্দেশখালির ঘটনায় রাজ্য সরকারের উপর চাপ বাড়াল কেন্দ্র! ইডির উপর হামলার ঘটনায় বিস্তারিত রিপোর্ট তলব করল স্বরাষ্ট্রমন্ত্রক। কেন আক্রান্ত হতে হল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে? এই বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা চেয়ে এই রিপোর্ট মন্ত্রকের (Ministry of Home Affairs) তরফে চাওয়া হয়েছে বলে সূত্রের খবর।
যা খুবই গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। অন্যদিকে আজ মঙ্গলবার দফায় কলকাতায় দফায় দফায় বৈঠক করেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)-র ডিরেক্টর রাহুল নবীন। সন্দেশখালির (Sandeshkhali Case) বেতাজ বাদশা শাহজাহান শেখের বাড়িতে তল্লাশিতে গিয়ে আক্রান্ত হতে হয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকদের।

কার্যত প্রাণ হাতে নিয়ে রক্তাত্ব অবস্থায় সেখান থেকে ফিরতে হয় তাদের। এমনকি তৃণমূল নেতার অনুগামীদের হাতে মার খেতে হয় সিআরপিএফের জওয়ানদেরও। ভেঙে দেওয়া হয় বাহিনীর গাড়ি। হাতে বন্দুক থাকলেও তা তাঁরা চালাননি। এই ঘটনার পরেই ঘটনাস্থলে ছুটে যান বাহিনীর আধিকারিকরা।
এমনকি পুরো ঘটনার (Sandeshkhali Case) বিস্তারিত রিপোর্ট স্বরাষ্ট্রমন্ত্রককে পাঠায় সিআরপিএফ। এমনকি ইডির তরফেও শীর্ষ আধিকারিকদের এই বিষয়ে রিপোর্ট দিয়ে জানানো হয়। কেন্দ্রীয় তদন্তকারীর সংস্থার উপর এহেন হামলা নিয়ে শুরু হয় জোর রাজনৈতিক তরজা। আর এর মধ্যেই ইডির বিরুদ্ধেই জামিন অযোধ্যা ধারায় মামলা করে রাজ্য পুলিশ। যা কিছুটা হলেও চাপ বাড়িয়ে কলকাতায় নিযুক্ত ইডি আধিকারিকদের। আর এরপরেই সোমবার রাতেই কলকাতায় ছুটে আসেন রাহুল নবীন।
আজ মঙ্গলবার সিআরপিএফ, এনআইএ, এসএসবি, সিআইএসএফ, আইটির কর্তাদের সঙ্গে বৈঠক করেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-র ডিরেক্টর। মূলত তদন্তকারীদের নিরাপত্তা সহ একাধিক বিষয়ে আলোচনা হয়। আর এর মধ্যেই এই বিষয়ে (Sandeshkhali Case) হস্তক্ষেপ করল এবার স্বরাষ্ট্রমন্ত্রকও।
Ministry of Home Affairs has sought a detailed report from the West Bengal government over attacks on ED teams in the state on January 5: Sources pic.twitter.com/Zd6nVMviej
— ANI (@ANI) January 9, 2024
ঘটনার পাঁচ দিনের মাথায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের কাছে ঘটনার বিস্তারিত রিপোর্ট (Home Ministry seeks report) চাইল অমিত শাহের মন্ত্রক। আগামী কয়েকদিনের মধ্যেই এই রিপোর্ট মন্ত্রকে জমা দেওয়ার কথা বলা হয়েছে জানা গিয়েছে।
ইতিমধ্যে এই ঘটনায় (Sandeshkhali Case) রাজনভবনের তরফে কড়া বার্তা দেওয়া হয়েছে। ঘটনার মুল অভিযুক্ত শাহজাহান শেখকে কেন এখনও গ্রেফতার করা হল না, সে বিষয়ে নবান্নে র কাছে তিনিও রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন বলে জানা গিয়েছে। এমনকি এই বিষয়ে রাজ্য প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তাঁর মন্তব্য, বাংলায় জঙ্গলরাজ চলছে। ব্যর্থ প্রশাসন।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications