Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

রাজ্যজুড়ে অশান্তি! রাজ্য সরকারের কাছে বিস্তারিত রিপোর্ট চাইল অমিত শাহের মন্ত্রক

রামনবমীর মিছিল ঘিরে অশান্ত বাংলা। একের পর এক জায়গাতে অশান্তি। প্রশ্নের মুখে রাজ্যের আইনশৃঙ্খলা। এই অবস্থায় ইতিমধ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি করা হচ্ছে বিজেপির তরফে। আর এরপরেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের থেকে বিস্তারিত রিপোর্ট তলব করল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। আগামী তিনদিনের মধ্যেই বিস্তারিত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে বলে জানা গিয়েছে। তবে সমস্ত কিছুই নিয়ন্ত্রণে বলেন জানিয়েছেন মুখ্যসচিব।

দ্রুত কেন্দ্রীয় বাহিনীর দাবি জানান বঙ্গ বিজেপি নেতারা

দ্রুত কেন্দ্রীয় বাহিনীর দাবি জানান বঙ্গ বিজেপি নেতারা

রাম নবমীর মিছিল ঘিরে গত কয়েকদিন আগে দফায় দফায় উত্তেজনা ছড়িয়ে পড়ে হাওড়াতে। যদিও সেখানে এখনও পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে। আর এর মধ্যেই নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে হুগলির রিষড়াতে। দফায় দফায় উত্তেজনা ছড়ায়। এই অবস্থায় রাজ্যের আইনশৃঙ্খলা ইস্যুতে প্রশ্ন তুলে শাহের কাছে চিঠি লিখে দ্রুত কেন্দ্রীয় বাহিনীর দাবি জানান বঙ্গ বিজেপি নেতারা। শুধু তাই নয়, এই বিষয়ে এনআইএ' তদন্তের দাবিও জানানো হয়।

রিপোর্ট তলব করা হয়েছে

আর এরপরেই এই বিষয়ে বিস্তারিত রিপোর্ট তলব করল অমিত শাহের মন্ত্রক। রাজ্যের মুখ্যসচিবের কাছ থেকে এই সংক্রান্ত রিপোর্ট তলব করা হয়েছে বলে জানা গিয়েছে। শুধু তাই নয়, ঘটনার সময়ে পুলিশের ভূমিকা কি ছিল তাও উল্লেখ করতে বলা হয়েছে। পাশাপাশি আগাম খবর থাকা সত্ত্বেও কেন বাড়তি পুলিশ বাহিনী মোতায়েন করা হলো না তা নিয়েও রিপোর্ট তলব করা হয়েছে বলে জানা গিয়েছে। যা খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। আগামি তিনদিনের মধ্যে এই সংক্রান্ত রিপোর্ট জমা দেওয়ার কথা বলা হয়েছে।

সুকান্ত মজুমদারকে ফোন করেছিলেন অমিত শাহ

সুকান্ত মজুমদারকে ফোন করেছিলেন অমিত শাহ

বলে রাখা প্রয়োজন, হাওড়ার অশান্তির ঘটনার পরের দিনেই পরিস্থিতি নিয়ে সুকান্ত মজুমদারকে ফোন করেছিলেন অমিত শাহ। বিস্তারিত গোটা ঘটনা জানার চেষ্টা করেছেন। শুধু তাই নয়, এরপরেই রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গেও কথা বলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। পরিস্থিতি নিয়ে রিপোর্টও রাজভবনের তরফে তলব করা হয়েছে বলে জানা যায়। আর এরপরেই ঘটনার দিন দীর্ঘক্ষণ হাওড়া নিয়ে মুখ্যসচিব এবং স্বরাষ্ট্রসচিবের সঙ্গে বৈঠক করেন। যদিও পরে সুকান্ত মজুমদার জানান, বাংলার ঘটনা নিয়ে অমিত শাহ যথেষ্ট চিন্তিত। এমনকি এই বিষয়ে উদ্বেগও নাকি তিনি প্রকাশ করেছেন বলে দাবি বিজেপি নেতার।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+