বলিউডে মাদক যোগ, বিবৃতি দিয়ে কী জানাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক, স্বস্তিতে টিনসেল টাউন

বলিউডে মাদক যোগ, বিবৃতি দিয়ে কী জানাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক, স্বস্তিতে টিনসেল টাউন

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্তে বলিউডের মাদক যোগ প্রকাশ্যে আসতে শুরু করেছে। রিয়া চক্রবর্তী এনসিবির জেরার মুখে একের পর এক বলিউড সেলিব্রিটির নাম করেছেন। তার উত্তাপ ছড়িয়েছে সংসদেও। এই নিয়ে সরব হয়েছেন জয়া বচ্চনও। বলিউজকে কালিমালিপ্ত করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। তারপরেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়, মাদক যোগে বলিউডের কারোর বিরুদ্ধে পদক্ষেপ করার মতো কোনও প্রমাণ এখনও হাতে আসেনি।

স্বরাষ্ট্রমন্ত্রকের বিবৃতি

স্বরাষ্ট্রমন্ত্রকের বিবৃতি

বলিউডে মাদক যোগ নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের বিবৃতির পর যেন হাফ ছেড়ে বাঁচলেন তারকারা। স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে বলিউড তারকাদের বিরুদ্ধে পদক্ষেপ করার মতো মাদক যোগের প্রমাণ এখনও তদন্তকারীদের হাতে আসেনি। করোনা মহামারী পরিস্থিতিতে মাদক কারবারিদের সঙ্গে বলিউডের তেমন কোনও গোপন সন্ধির প্রমাণ মেলেনি।

রবি কিষণের আস্ফালন

রবি কিষণের আস্ফালন

গতকাল সংসদে বলিউডের তারকার মাদক যোগ নিয়ে ফুঁসে উঠেছিলেন সাংসদ রবি কিষণ। তিনি দাবি করেছিলেন মৃত্যুর আগে পর্যন্ত এর শেষ দেখে ছাড়বেন। কোনও ভাবেই বলিউড তারকাদের এই মাদক যোগ মেনে নেওয়া যায় না। তারজন্য এনসিবির আধিকারিকদের কড়া পদক্ষেপ করার দাবি জানিয়েছিলেন তিনি।

জয়া বচ্চনের পাল্টা তোপ

জয়া বচ্চনের পাল্টা তোপ

শুধু মাত্র একজনের বক্তব্যের প্রেক্ষিতে গোটা বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিকে টার্গেট করা হচ্ছে বলে ফুঁসে উঠেছিলেন সাসংদ জয়া বচ্চন। তিনি এর বিরোধিতায় সরব হয়েছিলেন। এই নিয়ে কঙ্গনা রানাওয়াত পাল্টা আক্রমণ শানিয়েছিলেন জয়া বচ্চনকে। তারপরেই মুম্বইয়ে বচ্চনের বাড়ির নিরাপত্তা জোরদার করা হয়।

রিয়া চক্রবর্তীকে জেরা

রিয়া চক্রবর্তীকে জেরা

সুশান্ত সিং রাজপুতকে হত্যার ঘটনার তদন্তে একের পর এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে আসতে শুরু করে। সইফ কন্যা সারা আলি খান থেকে শুরু করে বলিউড তারকা রকুল প্রীত সিং সহ একাধিক সেলিব্রিটির নাম করেছেন রিয়া। তারপরেই শোরগোল পড়ে যায় বলিউডে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+