ফের রাহুলের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন! নোটিশ স্বরাষ্ট্রমন্ত্রকের
রাহুল গান্ধীর বিরুদ্ধে ওঠা বিদেশি নাগরিকত্ব অভিযোগের জবাব চাইল স্বরাষ্ট্রমন্ত্রক। বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী অভিযোগ দায়ের করে বলেছিলেন, কংগ্রেস সভাপতি একজন ব্রিটিশ নাগরিক।
রাহুল গান্ধীর বিরুদ্ধে ওঠা বিদেশি নাগরিকত্ব অভিযোগের জবাব চাইল স্বরাষ্ট্রমন্ত্রক। বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী অভিযোগ দায়ের করে বলেছিলেন, কংগ্রেস সভাপতি একজন ব্রিটিশ নাগরিক। দেশে সাত দফা নির্বাচনের মধ্যবর্তী পর্যায়ে স্বরাষ্ট্রমন্ত্রকের এই নোটিশে অনেকেই রাজনীতি দেখতে পাচ্ছেন। অন্যদিকে যাঁর বিরুদ্ধে অভিযোগ, সেই রাহুল গান্ধী উত্তর প্রদেশের আমেথি এবং কেরলের ওয়ানাড থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
|
সিটিজেনশিপ ডিরেক্টরের চিঠি
সিটিজেনশিপ ডিরেক্টর বিসি যোশী যে চিঠি পাঠিয়েছেন, তাতে বলা হয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রক সুব্রহ্মণ্যম স্বামীর কাছ থেকে একটা চিঠি পেয়েছে। সেখানে বলা হয়েছে, ব্রিটেনে ২০০৩ সালে ব্যাকপ লিমিটেড নামে একটি কোম্পানি নথিভুক্ত হয়েছে। যার ঠিকানা হিসেবে দেখানো হয়েছে, ৫১ সাউথগেট স্ট্রিট, উইনচেষ্টার, হেমসফায়ার। সেখানে রাহুল গান্ধীকে কোম্পানির অন্যতম ডিরেক্টর এবং সেক্রেটারি হিসেবে দেখানো হয়েছে।

'বিদেশি নাগরিক' রাহুল
চিঠিতে আরও বলা হয়েছে, রাহুলের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে, ওই কোম্পানির বাৎসরিক রিটার্ন দাখিল করা হয়েছে, ২০০৫-এর ১০ অক্টোবর এবং ২০০৬-এর ৩১ অক্টোবর। যেখানে তাঁর জন্ম তারিখ দেখানো হয়েছে ১৯ জুন, ১৯৭০। সেখানে তাঁকে ব্রিটিশ নাগরিক হিসেবে দেখানো হয়েছে। ২০০৯-এর ১৭ ফেব্রুয়ারি কোম্পানিটি বন্ধ করে দেওয়ার কথা জানানো হয়েছে। সেখানেও রাহুল গান্ধীকে ব্রিটিশ নাগরিক হিসেবে দেখানো হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রকের চিঠিতে বলা হয়েছে, ১৫ দিনের মধ্যে বর্তমান অবস্থান ব্যাখ্যা করে উত্তর দিতে।

সুব্রহ্মণ্যম স্বামীর অভিযোগ
বিষয়টি নিয়ে সুব্রহ্মণ্যম স্বামী প্রথম অভিযোগ তুলেছিলেন ২০১৫ সালে। এরপর থেকে বেশ কয়েকবার রাহুল গান্ধীর বিরুদ্ধে ব্রিটিশ নাগরিকত্ব নিয়ে অভিযোগ তুলেছিলেন।

রাহুলের দাবি
তবে ২০১৬ সালেই রাহুল গান্ধী অভিযোগের জবাব দিয়েছিলেন। তিনি বলেছিলেন ওই বিজেপি নেতা দেশকে বিপথে চালিত করছেন। নির্দিষ্ট নথির মাধ্যমে অভিযোগের চ্যালেঞ্জও করেছিলেন তিনি।
-
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা












Click it and Unblock the Notifications