Oxfam Case: অক্সফ্যামের বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রকের

Foreign Contribution (Regulation) Act 2010: কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের নজরে অক্সফ্যামের ভারতীয় শাখা। শুধু তাই নয়, এফসিআরএ আইন না মানার জন্যে ইতিমধ্যে সিবিআই তদন্তেরও নির্দেশও দেওয়া হয়েছে।

অক্সফাম ইন্ডিয়া বিদেশি অনুদান (নিয়ন্ত্রণ) সংশোধনী আইন, ২০২০ কার্যকর হওয়ার পরেও বিভিন্ন প্রতিষ্ঠানে বিদেশী অনুদান স্থানান্তর অব্যাহত রাখে বলে অভিযোগ। এই আইন এই ধরনে লেনদেনকে কখনই বৈধতা দেয় না। এই সংশোধন ২৯ সেপ্টেম্বর ২০২০ সালেই কার্যকর হয়েছিল বলে প্রকাশিত খবরে দাবি করা হয়েছে।

সিবিআই তদন্তের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রকের

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক অক্সফাম ইন্ডিয়া'র বিরুদ্ধে একাধিক অভিযোগ পায়। বিশেষ করে Foreign Contribution (Regulation) Act-এ রেজিস্টার হওয়া সত্ত্বেও বিভিন্ন সংস্থা বিদেশি অনুদান দেওয়া জারি করে রাখে এই সংস্থা।

সূত্রে খবর, আয়কর দফতর একটি সমীক্ষা চালিয়ে বেশ কিছু ই-মেল পেয়েছে। আর তাতেই বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য পাওয়া যায়। জানা যায়, এফসিআরএ রেজিস্টার থাকা সংগঠনগুলিতে অর্থ পাঠানোর পরিকল্পনা অক্সফ্যাম করছে বলে দেখা যায়। শুধু তাই নয়, তালিকাতে একাধিক সংস্থা রয়েছে।

যাদের রেজিস্ট্রেশনের মেয়াদ ফুরিয়ে গিয়েছে বলেও জানা যায়। আর এই রেজিস্ট্রেশন বাতিল হয়ে গেলে সংশ্লিষ্ট সংস্থা কোনও বিদেশি অনুদান গ্রহণ করতে পারে না। কিন্তু কীভাবে এই কাজ চলছে! সেটাই সম্ভবত খতিয়ে দেখবেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

অন্যদিকে ওই আয়কর সমীক্ষাতে আরও বেশ কয়েকটি জিনিস উঠে আসে। দেখা যায়, অক্সফ্যামের ভারতীয় শাখাতে বহু বিদেশি শাখাই অনুদান দিয়েছে। কিন্তু রেজিস্ট্রেশন বাতিল হয়ে যাওয়ার পরেও কীভাবে এই অনুদান আসত তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রকাশিত খবর অনুযায়ী, এফসিআরএ রেজিস্ট্রেশন অক্সফ্যামের গত বছর জানুয়ারিতেই শেষ হয়ে যায়। যদিও পরে এই রেজিস্ট্রেশনের জন্যে স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে আবেদন জানানো হয়।

কিন্তু কি এই অক্সফ্যাম ইন্ডিয়া?

অক্সফ্যাম ইন্ডিয়া একটি এনজিও। বিদেশের পাশাপাশি ভারতেও তাদের শাখা রয়েছে। সংস্থার ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, মানুষ মানুষের জন্যে এই সংগঠন কাজ করে থাকে। বৈষম্যের অবসান ঘটিয়ে মুক্ত সমাজ ব্যবস্থা গড়ার ক্ষেত্রে এই এনজিও একাধিক কাজ করে। বিশেষ করে আদিবাসী, দলিত, মুসলমান এবং অসংগঠিত ক্ষেত্রে পিছিয়ে পড়া মহিলা এবং কিশোরদের নিয়ে নানা কাজ করে থাকে এই সংস্থা।

বলে রাখা প্রয়োজন, এই সংস্থার চালানো একটি সমীক্ষা ঘিরে দেশ জুড়ে বিতর্ক তৈরি হয়। তাঁরা বলে, দেশের ৪০ শতাংশ সম্পত্তি রয়েছে মাত্র ১ শতাংশ ধনী ব্যক্তিদের হাতে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+