দিল্লির বাজেট নিয়ে বিতর্কে আপ বনাম বিজেপি, হঠাৎ অনুমোদন কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রকের

দিল্লির বাজেট নিয়ে বিতর্কে কোমর বেঁধেছে আপ ও বিজেপি। মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এই মর্মে বিজেপিকে টম টু বটম নিরক্ষর বলে কটাক্ষও করেছেন। এরই মধ্যে সংঘাত যখন আদালতের দোরগোড়ায় যেতে চলেছে, তখনই হঠাৎ দিল্লির বাজেটকে অনুমোদন দিল কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রক।

দিল্লির বাজেট নিয়ে বিতর্কে আপ বনাম বিজেপি, হঠাৎ অনুমোদন কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রকের

মঙ্গলবার দিল্লির বাজেটকে অনুমোদন দিয়েছেন কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রক। লেফটেন্যান্ট গভর্নরের অফিসের মাধ্যমে কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রক দিল্লির বাজেটকে অমুমোদন দিয়েছে। দিল্লির অর্থমন্ত্রী কৈলাশ গেহলট বাজেট ফাইলটি অনুমোদনের জন্য স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে পাঠিয়েছিলেন আপ সরকার বনাম কেন্দ্রের দ্বন্দ্বের মধ্যেই।

দিল্লির অর্থমন্ত্রী বলেন, সোমবার বাজেট প্রস্তাব স্থগিত রাখা হয়েছিল। ফলে মঙ্গলবারের জন্য নির্ধারিত ছিল দিল্লির আপ সরকারের বাজেট উপস্থাপনা। এরই মধ্যে আবার বাজেটের বিবরণ ফাঁসের অভিযোগে শাসক আপ এবং বিরোধী বিজেপির মধ্য়ে হইহট্টগোল শুরু হয়। মঙ্গলবার দিল্লি বিধানসভা দু-ঘণ্টার জন্য স্থগিত থাকে।

দিল্রির মুখ্যন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এদিন বলেন, বাজেট নিয়ে কেন্দ্রের আপত্তি অসাংবিধানিক এবং সম্পূর্ণ ভিত্তিহীন। আজ পর্যন্ত কোনো কেন্দ্রীয় সরকার ঐতিহ্য লঙ্ঘণ করেনি। এভাবে কোনো রাজ্যের বাজেট আটকে দেয়নি কেন্দ্রের সরকার। এই ঘটনায় কেন্দ্রের দৈন্যতাই প্রকট হয়েছে।

মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল আবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও চিঠি লেখেনষ তিনি লেখেন, "আমরা কাজ করতে চাই, আমরা লড়াই করতে চাই না। প্রধানমন্ত্রীজি, দয়া করে আমাদের দিল্লি চালাতে দিন। আপনি দুর্দান্ত কাজ করছেন, আপনি সেদিকে ফোকাস করুন। আমাদের আমাদের উপর ফোকাস করতে দিন।"

এখানে উল্লেখ্য, দিল্লির অর্খমন্ত্রী কৈলাশ গেহলট মোট ৭৮ হাজার কোটি টাকার বাজেট পেশ করেন দিল্লি বিধানসভায়। তার মধ্যে ২২ হাজার কোটি টাকা পরিকাঠামো উন্নয়নের জন্য এবং ৫৫০ কোটি টাকা বি্জ্ঞাপনের জন্য বরাদ্দ করা হয়। এই অংশ নিয়েই আপত্তি তোলে কেন্রী য় স্বরাষ্র্ মন্ত্রক।

আপ সরকার এই বাজেট প্রস্তাবে আপত্তি জানিয়ে কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রক বলে, আপ সরকার বাজেট প্রস্তাবে বিজ্ঞাপনের জন্য উন্নয়ন পরিকাঠামোর তুলনায় অনেক বেশি টাকা বরাদ্দ করছে। সেই কারণেই স্বরাষ্ট্রমন্ত্রক এই বরাদ্দের ব্যাখ্যা জানতে চায়। দিল্লির মুখ্যমন্ত্রী তাঁর প্রতিক্রিয়ায় বিজেপির অজ্ঞতা নিয়ে প্রশ্ন তোলেন।

তিনি বলেন, বাজেটে পরিকাঠামো উন্নয়নের জন্য ২০ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। ৫০০ কোটি বরাদ্দ করা হয়েছিল বিজ্ঞাপনের জন্য। আমরা কখনও শুনিনি যে, ২০০০০-এর থেকে ৫০০ বেশি! আমি শুধু বলতে চাই, এই নিরক্ষরদের পরিবর্তে যারা বাজেট বোঝেন তাঁদের দায়িত্ব দিন। তিনি কেন্দ্রের বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে বাজেট আটকে দেওয়ার অভিযোগ করেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+