তৃতীয় রাউন্ডে লকডাউন আরও ১৪ দিনের, যেসব বিধিনিষেধ মেনে চলা একান্ত আবশ্যক
আরও দুই সপ্তাহের জন্য লকডাউন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক। সেইসঙ্গে শুক্রবার জনসাধারণের জন্য নতুন বিধিনিষেধ নির্ধারণ করা হয়েছে।
আরও দুই সপ্তাহের জন্য লকডাউন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক। সেইসঙ্গে শুক্রবার জনসাধারণের জন্য নতুন বিধিনিষেধ নির্ধারণ করা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা আইন, ২০০৫ অনুসারে স্বরাষ্ট্রমন্ত্রক নিয়ম লাগু করেছে, ঘর থেকে বের হওয়া যাবে না। জরুরি প্রয়োজনে বেরোতে হলে মাস্ক পরা বাধ্যতামূলক। পাবলিক প্লেসে থুতু ফেলাও দণ্ডনীয় অপরাধ।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের জারি নির্দেশিকা অনুসারে সরকারি স্থান ও পরিবহণের দায়িত্বে থাকা সমস্ত ব্যক্তিকে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে হবে। নতুন নির্দেশিকা অনুসারে, পাবলিক প্লেসে দণ্ডনীয় হবে। এছাড়াও, সরকারি স্থানে তামাকজাত পণ্য গ্রহণের অনুমতি দেওয়া হয়নি
মদ, পান, গুটকা এবং তামাক বিক্রির দোকানগুলিতে অবশ্যই একে অপরের থেকে ন্যূনতম ছয় ফুট দূরত্ব নিশ্চিত করতে হবে এবং এও নিশ্চিত করতে হবে যে দোকানে একসাথে পাঁচজনের বেশি লোক উপস্থিত না থাকে।
অফিসগুলির জন্য এই আদেশনামায় বলা হয়েছে, কোনও সংস্থা বা ব্যবস্থাপক পাঁচ বা ততোধিক ব্যক্তির জমায়েতের অনুমতি দেবেন না। আদেশে আরও বলা হয়েছে যে, ফেস মাস্ক পরা বাধ্যতামূলক করতে হবে এবং অফিসগুলিতে কর্মচারীদের জন্য এই ধরনের মাস্ক পর্যাপ্ত পরিমাণে রাখতে হবে।
কর্মস্থলের দায়িত্বে থাকা সমস্ত ব্যক্তিকে কর্মক্ষেত্রের মধ্যে এবং পরিবহণেকালে সামাজিক দূরত্ব নিশ্চিত করে চলতে হবে। কর্মক্ষেত্রে সামাজিক দূরত্ব এবং শিফটগুলির মধ্যে পর্যাপ্ত ব্যবধান রাখতে হবে। কর্মচারীদের মধ্যাহ্নভোজন বিরতি-সহ অন্যান্য ব্যবস্থাও নিশ্চিত করতে হবে।
কর্মক্ষেত্রে থার্মাল স্ক্রিনিং, স্যানিটাইজার সহযোগে সমস্ত প্রবেশ ও প্রস্থানস্থান এবং সাধারণ অঞ্চলে স্পর্শমুক্ত রাখতে হবে। পুরো কর্মক্ষেত্রে ঘন ঘন স্যানিটাইজেশন করার নির্দেশ দিয়েছে। কোনও লক্ষ্মঁ দেখা দিলে কোয়ারেন্টাইন সেন্টারে পাঠাতে হবে। আদেশটি সরকারি ও বেসরকারি সংস্থার কর্মীদের জন্য আরোগ্য সেতু অ্যাপ্লিকেশন ব্যবহার বাধ্যতামূলক করতে হবে।
এই আদেশে অন্তঃস্বত্ত্বা মহিলা, ৬৫ বছরের বেশি বয়সী ব্যক্তি এবং ১০ বছরের কম বয়সী শিশুদের বাড়িতে থাকতে হবে। বাড়ি থেকে বের হওয়া যাবে না। বিবাহাদি অনুষ্ঠান হোক বা অন্ত্যেষ্টি প্রক্রিয়া- এই সমাবেশে উপস্থিতির সংখ্যাও সীমাবদ্ধ রাখতে হবে। বিবাহাদি অনুষ্ঠানে অতিথির সর্বাধিক সংখ্যা সামাজিক দূরত্ব বজায় রেখে ৫০-এর বেশি হবে না। শেষকৃত্যে সামাজিক দূরত্ব নিশ্চিত করে অনুমোদিত সর্বাধিক সংখ্যা ২০-র মধ্যে রাখতে হবে।
-
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা












Click it and Unblock the Notifications