সামনেই দীপাবলি, মহামারী পরিস্থিতিতে নভেম্বরে লকডাউন নিয়ে কী জানাল স্বরাষ্ট্রমন্ত্রক, জেনে নিন

সামনেই দীপাবলি, মহামারী পরিস্থিতিতে নভেম্বরে লকডাউন নিয়ে কী জানাল স্বরাষ্ট্রমন্ত্রক, জেনে নিন

সামনেই দীপাবলি। গোটা দেশ মাতবে উৎসবের আনন্দে। তার আগে নভেম্বর মাসের জন্য নতুন করোনা গাইড লাইন জারি করল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। কী রয়েছে সেই গাইডলাইনে। জেনে নেওয়া জরুরি।অধিকাংশ নিয়মই অপরিবর্তিত থাকছে। নতুন করে কোনও লকডাউন জারি হচ্ছে না। কন্টেইনমেন্ট জোনগুলিতে বহাল থাকছে লকডাউন। বাকি নিয়ম অপরিবর্তিত থাকছে।

নভেম্বরের করোনা গাইডলাইন

নভেম্বরের করোনা গাইডলাইন

আর মাত্র কয়েকটা দিন বাকি। তারপরেই শুরু হয়ে যাবে নভেম্বর মাস। করোনা ভাইরাসের আবহে এগিয়ে আসছে দীপাবলি উৎসব। গোটা দেশ মাতবে আলোর উৎসবে। তার আগে নভেম্বরের করোনা গাইডলাইন প্রকাশ করল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। তবে আনলক ৫-এর নির্দেশিকার খুব বদল করা হয়নি। সবই একই থাকছে। দোকান, বাজার, শপিং মল খোলা থাকছে। চলবে অত্যাবশ্যকীয় কর্মকাণ্ডও। কেবল মাত্র কন্টেইনমেন্ট জোনে লকডাউন বহাল থাকছে। তবে পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত বদল করা হতে পারে বলে জানানো হয়েছে।

কী কী খোলা থাকছে

কী কী খোলা থাকছে

সেপ্টেম্বরে জারি করা আনলক-৫ এর বিধিনিষেধই বহাল রাখা হয়েছে নভেম্বরের করোনা গাইডলাইনে। কেবলমাত্র আন্তর্জাতি উড়ানে স্বরাষ্ট্রমন্ত্রকের অনুমদনেই সফর করতে পাড়বেন যাত্রীরা। আগেই জানানো হয়েছিল পর্যটন ছাড়া অন্য যেকোনও কাজে ভারতে আসতে পারেন বিদেশি পর্যটকরা। এছাড়া স্পোর্টসম্যানদের সুইমিংপুলে ছাড় দেওয়া হয়েছে। ব্যবসায়ীক কারণে বিজনেসম্যানদের ছাড় দেওয়া হয়েছে। সিনেমা, থিয়েটার হল খোলা থাকবে ৫০ শতাংশ আসনে কেবল দর্শক থাকবে। অন্যান্য সামাজিক অনুষ্ঠানের ক্ষেত্রে ৫০ শতাংশ আমন্ত্রিত থাকতে পারবেন।

 মাস্ক পরা পরতেই হবে

মাস্ক পরা পরতেই হবে

মাস্ক পরা বাধ্যতা মূলক জারি করা হয়েছে নভেম্বরের নির্দেশিকা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নবরাত্রির সূচনাতেই মাস্ক পরে সকলকে উৎসবে এবং অনুষ্ঠানে অংশ নিতে বলেছিলে। সেই নির্দেশিকাই আবার স্বরাষ্ট্রমন্ত্রকের গাইডলাইনে জারি করা হয়েছে। প্রবীণ ও বর্ষিয়াণ নাগরিক, অন্তঃসত্ত্বা মহিলা এবং ১০ বছরের কম বয়সী শিশুদের প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বেরোতে নিষেধ করা হয়েছে। সকলকে আরোগ্য সেতু অ্যাপ ইনস্টল করতে বলা হয়েছে। আন্তরাজ্য পরিবহণ সচল থাকছে।

 কোন কোন ক্ষেত্রে না

কোন কোন ক্ষেত্রে না

কন্টেইনমেন্ট জোনে নভেম্বর মাসেও লকডাউন বহাল থাকবে বলে জানানো হয়েছে। কন্টেইনমেন্ট জোনে কোনও দোকান বাজার খোলা থাকবে না। কেবল মাত্র অত্যাবশ্যকীয় পণ্য পরিবহণে ছাড় দেওয়া হয়েছে। কোনও রকম উৎসব এখানে পালন করা যাবে না। আগের মতো কড়া নিয়ন্ত্রণ বহাল থাকবে এই সব জোেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+