মাছি গলবে না এমন কড়া হতে চলেছে নাইট কার্ফু, নয়া গাইডলাইন জারি স্বরাষ্ট্রমন্ত্রকের
মাছি গলবে না এমন কড়াকড়া হতে চলেছে নাইট কার্ফুতে, নয়া গাইডলাইন জারি স্বরাষ্ট্রমন্ত্রকের
করোনা সংক্রমণ ক্রমশ বাড়ছে দেশে। এই পরিস্থিতিতে নাইট কার্ফু িনয়ে আরও কড়াকড়ি করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। শুক্রবার নাইট কার্ফু নিয়ে নয়া গাইডলাইন জারি করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। তাতে অত্যাবশ্যকীয় পণ্য ছাড়া আর কোনও কিছুই চলবে না নাইট কার্ফু চলাকালীন এমনই কড়া নির্দেশিকা দেওয়া হয়েছে রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলগুলিতে।

আনলক ১ নাইট কার্ফু
আনলক ১ শুরু হতেই নাইট কার্ফুর সময় কমিয়ে দেওয়া হয়েছে। সন্ধে সাতটার পরিবর্তে এখন রাত ৯টা থেকে পরের িদন ভোর ৫টা পর্যন্ত বহাল থাকে নাইট কার্ফু। কিন্তু অধিকাংশ রাজ্যেই এই কার্ফু যথার্থ ভাবে মেনে চলা হচ্ছে না। এমনই অভিযোগ আসতে শুরু করেছে। যার জেরে করোনা সংক্রমণ বাড়ছে গোটা দেশে।

নয়া গাইড লাইন
রাত ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত নাইট কার্ফু নিয়ে আরও কড়া হতে চাইছে কেন্দ্র। সেকারণে শুক্রবার নাইট কার্ফু নিয়ে নয়া নির্দেশিকা জারি করে কেন্দ্রীয় স্বারাষ্ট্রমন্ত্রক। স্বরাষ্ট্র সচিব অজয় ভল্লা রাজ্যগুলিকে কড়া নির্দেশ দিয়ে বলেছেন নাইট কার্ফু চলাকালীন রাস্তায় কোনও ব্যক্তি যাতে না বেরোন সেদিকে নজর রাখতে হবে।

বাস, ট্রাকে ছাড়
তবে হাইওয়েতে চলা যাত্রীবাহী বাস এবং ট্রাক চলাচল সচল থাকবে বলে জানানো হয়েছে। এই নিয়ে কোনও কড়াকড়ি চলবে না। সেদিক থেকে নাইট কার্ফুর কড়াকড়িতে ছাড় দেওয়া হয়েছে। তবে শহরের ভেতরে অত্যাবশ্যকীয় পণ্য পরিষেবা ছাড়া আর কোনও কিছুই চলাচল করবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে।

ফের বৈঠকে মোদী
দেশের করোনা পরিস্থিতি নিয়ে ফের ১৬ এবং ১৭ জুন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আনলক ১-এ করোনা সংক্রমণ বৃদ্ধিই মূল আলোচ্য বিষয় হতে চলেছে বলে মনে করা হচ্ছে। এই বৈঠকে সামিল হবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।












Click it and Unblock the Notifications