সীমান্তে কড়া প্রহরা! জম্মুও কাশ্মীরে জঙ্গি মৃত্যু নিয়ে 'বড়' পরিসংখ্যান অমিত শাহের মন্ত্রকের
১৯৯০ সাল থেকে ১ ডিসেম্বর, ২০১৯ পর্যন্ত ২২, ৫৫৭ জন জঙ্গির মৃত্যু হয়েছে। লোকসভায় এমনটাই জানিয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী জি কিষেণ রেড্ডি
১৯৯০ সাল থেকে ১ ডিসেম্বর, ২০১৯ পর্যন্ত ২২, ৫৫৭ জন জঙ্গির মৃত্যু হয়েছে। লোকসভায় এমনটাই জানিয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী জি কিষেণ রেড্ডি। প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় মন্ত্রী লিখিত জবাব দেন। তিনি আরও বলেছেন, ২০০৫ সাল থেকে এবছরের ৩১ অক্টোবর পর্যন্ত, একহাজার জঙ্গির মৃত্যু হয়েছে, জম্মুও কাশ্মীরে সীমান্ত পেরনোর চেষ্টা করার কারণে। মন্ত্রী আরও জানিয়েছেন, ২,২৫৩ জন ফিরে যেতে বাধ্য হয়েছে, প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় করা নিরাপত্তার কারণে।

প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেছেন, ২০০৫ সাল থেকে ৩১ ডিসেম্বর, ২০১৯ পর্যন্ত সীমান্তে ১০১১ জঙ্গির মৃত্যু হয়েছে। ৪২ জনকে গ্রেফতার করা হয়েছে আর ২২৫৩ জনকে ফেরত পাঠানো হয়েছে।
সুপ্রিম কোর্টের অযোধ্যা রায় নিয়ে কথা বলছিলেন মন্ত্রী। সেখানে তিনি বলেন, সর্বোচ্চ আদালতের নির্দেশিকা অনুযায়ী সরকার নির্দিষ্ট সময়সীমার মধ্যে কাজ করবে। প্রসঙ্গত সুপ্রিম কোর্ট রাম জন্মভূমি বাবরি মসজিদ নিয়ে রায় দিতে গিয়ে মন্দির গঠনে ট্রাস্ট তৈরির নির্দেশ দিয়েছিল।
কেন্দ্রীয় মন্ত্রী জম্মু ও কাশ্মীরে শান্তি শৃঙ্খলা ভঙ্গ নিয়েও মন্তব্য করেছেন, তিনি বলেছেন, সরকার সেখানে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে দায়বদ্ধ। যারা পাথর ছুঁড়ছে, কিংবা যারা বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের সঙ্গে যুক্ত, তাদেরকে সতর্কতা মূলক আটক করে রাখা হয়েছে। এই আটকে রাখার প্রক্রিয়া প্রতিনিয়ত পর্যালোচনা করা হয়।












Click it and Unblock the Notifications