ভাতিন্ডার পুলিশ সুপারকে শোকজ স্বরাষ্ট্রমন্ত্রকের! প্রশ্নের মুখে ডিজিপি সহ পঞ্জাব পুলিশের একঝাঁক পুলিশ কর্তা

প্রধানমন্ত্রীর নিরাপত্তায় গলদ! ২০ মিনিট ধরে পঞ্জাবের ফিরোজপুরের ফ্লাইওভারে আটকে রইলেন মোদী। এই ঘটনায় উত্তাল রাজ্য-রাজনীতি। চলছে দোষারোপের পালা। তবে এই ঘটনায় প্রশ্নের মুখে পঞ্জাব সরকার। ইতিমধ্যে এই ঘটনায় তিন সদস্যের উচ্চ

প্রধানমন্ত্রীর নিরাপত্তায় গলদ! ২০ মিনিট ধরে পঞ্জাবের ফিরোজপুরের ফ্লাইওভারে আটকে রইলেন মোদী। এই ঘটনায় উত্তাল রাজ্য-রাজনীতি। চলছে দোষারোপের পালা। তবে এই ঘটনায় প্রশ্নের মুখে পঞ্জাব সরকার। ইতিমধ্যে এই ঘটনায় তিন সদস্যের উচ্চ পর্যায়ের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

প্রধানমন্ত্রীর নিরাপত্তায় ঠিক কোথায় গলদ ছিল এই কমিটি তদন্ত করছে। আর এই কমিটির নেতৃত্বে রয়েছেন সুধীর কুমার সাক্সেনা(সুরক্ষা) আইবি, আইজি এবং এসপিজির আধিকারিকরা উপস্থিত রয়েছেন। অন্যদিকে পঞ্জাব সরকারের তরফেও এই ঘটনার বিস্তারিত ভাবে তদন্ত করা হচ্ছে। কীভাবে এই ঘটনা ঘটল তা জানার চেষ্টা করা হচ্ছে।

এই কমিটি ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছে

এই কমিটি ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছে

জানা যাচ্ছে, এই কমিটি ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছে। এনআইএ'য়ের প্রকাশিত খবর অনুযায়ী, পঞ্জাবের পুলিশের ডিজিপি সহ বেশ কয়েকজন পুলিশ আধিকারিককে তলব করা হয়েছে। তালিকায় রয়েছেন এডিজিপি, আইজিপি মতো পুলিশ আধিকারিকরাও। এছাড়াও ফিরোজপুর থানার পুলিশের বেশ কয়েকজন আধিকারিককেও তলব করা হয়েছে। কীভাবে এই ঘটনা ঘটল তা বিস্তারিত ভাবে এই পুলিশ আধিকারিকদের কাছ থেকে জানার চেষ্টা করবেন আধিকারিকরা

শোকজ করা হল ভাতিন্দার এসএসপিকে

শোকজ করা হল ভাতিন্দার এসএসপিকে

খোদ দেশের প্রধানমন্ত্রীর নিরাপত্তায় গলদ। বড়সড় বিপদ হতে পারত। আর সেখানে দাঁড়িয়ে যথেষ্ট কড়া স্বরাষ্ট্রমন্ত্রক। জানা যাচ্ছে, ভাতিন্দার এসএসপিকে স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে শোকজ করা হয়েছে। প্রধানমন্ত্রীর নিরাপত্তায় কেন এমন খামতি হল তা জানিয়ে ২৪ ঘন্টার মধ্যে উত্তর দেওয়ার কথা বলা হয়েছে। এমনকি তাঁর বিরুদ্ধে কেন মন্ত্রক ব্যবস্থা নেবে না সেটাই জানানোর নির্দেশ মন্ত্রকের। শনিবার বিকেল পাঁচটার মধ্যে উত্তর দেওয়ার নির্দেশ। আন্দোলনরত জায়গায় পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ উঠছে।

ঘটনাস্থলে মন্ত্রকের তদন্ত কমিটি

ঘটনাস্থলে মন্ত্রকের তদন্ত কমিটি

অন্যদিকে তদন্ত কমিটি তৈরির পরেই পঞ্জাবে উড়ে গিয়েছেন তদন্তকারী আধিকারিকরা। যে ফ্লাইওভারে এই ঘটনা ঘটেছে সেখানে যান। ঘুরে দেখেন গোটা অঞ্চল। ক্যামেরা বন্দি করা হয় এলাকার ছবিও। এছাড়াও সেখানকার মানুষের সঙ্গেও কথা বলেও পরিস্থিতি জানার চেষ্টা করেন আধিকারিকরা। কথা হয় পুলিশ আধিকারিকদের সঙ্গেও। আর এরপরেই কার্যত একঝাঁক পুলিশ আধিকারিককে তলব করেছে কেন্দ্রীয় মন্ত্রকের গঠিত এই টিম। এই কমিটিকে তিনদিনের মধ্যে ঘটনার বিস্তারিত জানিয়ে রিপোর্ট দিতে বলা হয়েছে।

মামলা গড়াল আদালত পর্যন্ত

মামলা গড়াল আদালত পর্যন্ত

সমস্ত রেকর্ড সুরক্ষিত রাখতে হবে এই ঘটনা নিয়ে উত্তাল দেশ। মোদীকে হত্যার ছক! আর এই দাবিকে সামনে রেখেই রাজপথে বিজেপি। সমস্ত রাজ্যে এই ঘটনার প্রতিবাদ হচ্ছে। শুধু তাই নয়, ইতিমধ্যে প্রধানমন্ত্রীর সুরক্ষা নিয়ে সুপ্রিম কোর্টেও মামলা হয়েছে। দেশের শীর্ষ আদালত শুক্রবার পঞ্জাব এবং হরিয়ানা হাইকোর্টের রেজিস্টার জেনারেলকে প্রধানমন্ত্রীর পঞ্জাব সফরের সমস্ত রেকর্ড সুরক্ষিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। জানা যাচ্ছে, সুপ্রিম কোর্ট বিষয়টি খুবই গুরুত্ব দিয়ে দেখছে। এমনকি খোদ প্রধানমন্ত্রীর নিরাপত্তায় এমন গাফিলতি নিয়ে উদ্বেগও প্রকাশ করেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+