হনুমানজয়ন্তীর আগে অ্যাডভাইজারি জারি স্বরাষ্ট্রমন্ত্রকের, শান্তির বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের
রামনবমীকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্যে অশান্তির ঘটনা ঘটেছে। এই অবস্থায় আগামীকাল বৃহস্পতিবার হনুমানজয়ন্তী। যা ঘিরে নতুন করে অশান্তির আশঙ্কা থাকছে। এই অবস্থায় সতর্ক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। শুধু তাই নয়ম একাধিক রাজ্যের জন্যে অ্যাডভাইজারি জারি শাহের মন্ত্রকের।

অ্যাডভাইজারির শুরুতেই সমস্ত রাজ্যকে সতর্ক করা হয়েছে
যা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। অ্যাডভাইজারির শুরুতেই সমস্ত রাজ্যকে সতর্ক করা হয়েছে। ইতিমধ্যে এই বিষয়ে বিস্তারিত জানিয়ে টুইট করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। যেখানে আইনশৃঙ্খলা বজায় রাখতে রাজ্য সরকারগুলিকে সবরকম ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। শুধু তাই নয়, শান্তিপূর্ণ ভাবে যাতে সব কিছু সম্পন্ন হয় তাও নিশ্চিত করতে বলা হয়েছে। এমনকি সাম্প্রদায়িক সম্প্রীতি যাতে কোনও ভাবেই নষ্ট না হয় সেদিকেই নজর রাখার কথা বলা হয়েছে মন্ত্রকের তরফে অ্যাডভাইজারি টুইটে।

একাধিক রাজ্যে হাই অ্যালার্ট জারি
ইতিমধ্যে হনুমানজয়ন্তীকে নিয়ে একাধিক রাজ্যে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। পুলিশ প্রশাসনকে সতর্ক থাকার বার্তা দেওয়া হয়েছে। ইতিমধ্যে নয়াদিল্লিতে হনুমানজয়ন্তী নিয়ে পুলিশকে অ্যালার্টে রাখতে বলা হয়েছে। একাধিক জায়গাতে পুলিশ বাহিনীকে টহল দেওয়া কথা বলা হয়েছে। শুধু তাই নয়, হনুমান জয়ন্তীর এক দিন আগে অর্থাৎ আজ বুধবার জাহাঙ্গীরপুরী এলাকায় ফ্ল্যাগ মার্চ করেন দিল্লি পুলিশের জওয়ানরা। ওই এলাকাতে পুলিশের পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীকে সতর্ক থাকার কথা বলা হয়েছে।

বাংলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ
বলে রাখা প্রয়োজন, গত বছর এই এলাকাতেই একাধিক হিংসার ঘটনা ঘটে। আর সেদিকে তাকিয়েই এত নিরাপত্তা জাহাঙ্গীরপুরী এলাকা। অন্যদিকে রামনবমীর মিছিল ঘিরে উত্তাল হয়েছে বাংলাও। একাধিক জায়গাতে অশান্তি ঘটনার সাক্ষী বাংলার মানুষ। বুধবার হনুমানজয়ন্তীতে নতুন করে অশান্তির আশঙ্কা থাকছে। সেদিকে তাকিয়ে আধা সামরিক বাহিনী কেন্দ্রের কাছে রাজ্যকে চাইতে বলল কলকাতা হাইকোর্ট। মুখ্যমন্ত্রী জানান, বাংলা শান্তির জায়গা। সব কিছু শান্তিপূর্ণ পালন করুন।

গাইডলাইন পুলিশের
রিষড়া-শিবপুরে রামনবমীর মিছিলের অশান্তি থেকে শিক্ষা নিয়েই এবার আর কোনও ঝুঁকি নিয়ে চাইছে না পুলিশ প্রশাসন। হনুমান জয়ন্তীর মিছিল নিয়ে তাই আগে থেকে এবার সতর্ক পুলিশ প্রশাসন। জেলার পাশাপাশি কলকাতা পুলিশ এই নিয়ে ২৭ টি গাইডলাইন প্রকাশ করেছে।

মন্ত্রকের নির্দেশ গুরুত্বপূর্ণ
শুধু পশ্চিমবঙ্গেই নয়, রামনবমীকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গ, বিহার, মহারাষ্ট্র, গুজরাত এবং কর্নাটকের একাধিক এলাকাতে হিংসার ঘটনা ছড়িয়ে পড়ে। যা নিয়ে প্রশ্নের মুখে পড়েছে রাজ্য-প্রশাসনও। এই অবস্থায় স্বরাষ্ট্রমন্ত্রকের এহেন নির্দেশ যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
The MHA has issued an advisory to all states in preparation for Hanuman Jayanti. The governments are encouraged to ensure the maintenance of law and order, peaceful observance of the festival, and monitoring of any factors that could disturb communal harmony in society.
— गृहमंत्री कार्यालय, HMO India (@HMOIndia) April 5, 2023












Click it and Unblock the Notifications