Fake Govt E-Notice: সরকারি দফতর থেকে ই-মেলে ই-নোটিশ পেয়েছেন? বিচলিত না হয়ে জানুন কী করবেন
Fake Govt E-Notice: প্রযুক্তির বিপ্লবে বাড়ছে বিপদ! আর এই ফাঁদে পড়ে সর্বশান্ত হতে হচ্ছে সাধারণ মানুষকে। এই অবস্থায় দেশের মানুষকে সতর্ক করে বড় বার্তা স্বরাষ্ট্রমন্ত্রকের সাইবার উইংয়ের (Union Home Ministry's cyber crime unit)। সংস্থার দাবি, কোনও সরকারি দফতরের নামে ই-মেলে কোনও ই-নোটিশ গেলে বিচলিত হবেন না।
ইন্টারনেটের সাহায্যে ইমেলে দেওয়া নাম এবং যাবতীয় তথ্য চেক করার কথা জানাচ্ছে সাইবার ক্রাইম ইউনিট ((Union Home Ministry's cyber crime unit)। প্রয়োজনে সংশ্লিষ্ট দফতর এবং সাইবার অপরাধ ইউনিটে ফোন করে আধিকারিকের বিষয়ে তথ্য যাচাই'য়ের কথাও বলা হয়েছে (Fake Govt E-Notice) ।

বিভিন্ন সময় দফতরের নামে ই-নোটিশ (Fake Govt E-Notice) পাঠানো হচ্ছে ইউজারদের ইমেলে। তাতে সমস্যার মধ্যে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। এই অবস্থায় এই বার্তা খুবই গুরুত্বপূর্ণ। সাইবার অপরাধ কোর্ডিনেশন সেন্টার (I4C) ইউজারদের সতর্ক করে আরও বলছে, মেলে আসা ই-মেলে ক্লিক করার আগে সাবধান।
কোনও অফিশিয়াল ওয়েবসাইট থেকে মেলটি এসেছে তা আগে খতিয়ে দেখার কথা বলা হয়েছে। কীভাবে বুঝছেন তাও ব্যাখ্যা করা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রকের এই ইউনিটের তরফে।
পাশাপাশি মেলে আসা কোনও ই-মেল যদি ভুয়ো বলে মনে হয় প্রয়োজনে সাইবার স্টেশনে অভিযোগ জানানোর কথাও বলা হয়েছে। পাশাপাশি ওয়েবসাইটের মাধ্যমেও সাইবার সংক্রান্ত যে কোনও অপরাধের অভিযোগ জানানো সম্ভব। সেটি হল- www.cybercrime.gov.in।
হেল্পলাইন নম্বরেও সাইবার ক্রাইমের অভিযোগ জানানো যাবে। আর নম্বরটি হল - 1930। বলে রাখা প্রয়োজন, সাইবার অপরাধ মোকাবেলায় গত বছরের আগস্টে একটি পরামর্শ জারি করেছিল সাইবার অপরাধ উইং।












Click it and Unblock the Notifications