মোদীর পর মমতাকে ফোন অমিত শাহের! 'বুলবুল' নিয়ে সবরকমের সাহায্যের আশ্বাস
ঘূর্ণিঝড় বুলবুলের তাণ্ডবলীলা নিয়ে উদ্বিঘ্ন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিন সকালে তিনি বিষয়টি নিয়ে কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে।
ঘূর্ণিঝড় বুলবুলের তাণ্ডবলীলা নিয়ে উদ্বিঘ্ন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিন সকালে তিনি বিষয়টি নিয়ে কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। বিষয়টি তিনি নিজের টুইটারে পোস্ট করেছেন। কেন্দ্রের তরফে সবরকমের সাহায্যের আশ্বাস দিয়েছেন অমিত শাহ। প্রত্যেকের সুস্থতাও কামনা করেছেন তিনি।

ঘূর্ণিঝড় বুলবুল-এ কৃষি পণ্যের ব্যাপক ক্ষতি
ধান জলের তলায় চলে গিয়েছে। প্রথমে হাওয়ায় শুয়ে পড়েছে ধান গাছ। তারপর বৃষ্টির জেরে জমিতে জল জমেছে। এই জমা জলে বেশিরভাগ ফসলই পচে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার পাশাপাশি পূর্ব মেদিনীপুরের। পূর্ব বর্ধমানের কালনায় পেঁয়াজ চাষীদের মাথায় হাত। নদিয়ায় ক্ষতি হয়েছে, সর্ষে, মসুল এবং শীতকালীন সবজির। পূর্ব মেদিনীপুরের রামনগর, খেজুরি, নন্দীগ্রামে ধান, পান, সবজির ব্যাপক ক্ষতি হয়েছে। ক্ষতি হয়েছে দক্ষিণ ২৪ পরগনার ঝড়খালি, রায়দিঘির বিস্তীর্ণ এলাকার। সরকারি সূত্রে পাওয়া খবর অনুযায়ী, ৯ জেলায় এখনও পর্যন্ত প্রায় ৩ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।
|
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনে কথা মুখ্যমন্ত্রীর
এদিন সকালে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ফোন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। তাঁদের মধ্যে ঘূর্ণিঝড় নিয়ে কথা হয়।

সম্ভাব্য সবরকম সাহায্যের আশ্বাস
স্বরাষ্ট্রমন্ত্রী টুইটে জানিয়েছেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে সবরকমের সাহায্যের আশ্বাস দিয়েছেন কেন্দ্রের তরফে। সবার সুস্থতাও কামনা করেছেন তিনি।

খুব কাছ থেকে কেন্দ্রের নজরদারি
টুইটে অমিত শাহ জানিয়েছেন, কেন্দ্র খুব কাছ থেকে বুলবুল নিয়ে নজরদারি চালাচ্ছে। কেন্দ্র ও রাজ্য সরকারের ত্রাণ সংস্থাগুলির সঙ্গে তারা নিরন্ত্রণ যোগাযোগ রেখে চলেছেন বলে জানিয়েছেন অমিত শাহ।












Click it and Unblock the Notifications