খোদ স্বরাষ্ট্র মন্ত্রীর লিস্টে আইন-শৃঙ্খলায় দেশের মধ্যে শীর্ষে যোগী রাজ্য, অমিতের প্রশংসায় বিতর্ক
খোদ স্বরাষ্ট্র মন্ত্রী লিস্টে আইন-শৃঙ্খলায় দেশের মধ্যে শীর্ষে যোগী রাজ্য, অমিতের প্রশংসায় বিতর্ক
কখনও হাথরস গণধর্ষণ কাণ্ড তো কখনও একের পর এক সাংবাদিক হত্যা, আবার কখনও জাতপাতের কারণে খুন, এই সমস্ত ঘটনা ছাড়াও আইনশৃঙ্খলা পরিস্থিতির চূড়ান্ত অবনতির ক্ষেত্রে বরাবরই দেশের মধ্যে 'কুখ্যাতি’ কুড়িয়েছে উত্তরপ্রদেশ। এমনকী বর্তমান মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের জমানাতেই সর্বাধিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয় বলে অভিযোগ। এবার সেই যোগী রাজ্যের প্রশংসাতেই পঞ্চমুখ হতে দেখা গেল স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহকে।

দেশের মধ্যে শীর্ষে যোগী রাজ্য
অমিত শাহের দাবি 'সুষ্ঠ' ভাবে আইন-শৃঙ্খলা বজায় রেখে বরাবরই উত্তরপ্রদেশকে দেশের মধ্যে শীর্ষ স্থানে রেখেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। রবিবার লখনৌতে স্টেট ইন্সস্টিটিউট অফ ফরেন্সিক সায়েন্সের শিলান্যাস অনুষ্ঠানে গিয়ে এমনই মন্তব্য করতে দেখা যায় তাঁকে। যা নিয়ে বর্তমানে বিতর্কের ঝড় উঠেছে রাজনৈতিক মহলে। এমনকী কোন পরিসংখ্যানের ভিত্তিতে খোদ স্বরাষ্ট্র মন্ত্রী এই মন্তব্য করলেও তা নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন।

বেজে গিয়েছে নির্বাচনী দামামা
এদিকে ইতিমধ্যেই ভোটের দামামা বেজে গিয়েছে উত্তরপ্রদেশে। বছর ঘুরতেই শুরু হবে বিধানসভা নির্বাচন। আর উত্তরপ্রদেশে ক্ষমতা ধরে রাখতে মরিয়া বিজেপি। শুরু হয়ে গিয়েছে মিশন উত্তরপ্রদেশ। এমতাবস্থায় ব্যর্থতার গ্নানি মুছে যোগী সরকারের ভাবমূর্তি উজ্জল করতেই অমিত শাহ এই মন্তব্য করেছেন বলে মনে করছেন অনেকে। যদিও অনেক মনে করছেন স্বরাষ্ট্র মন্ত্রী নয়, সব দোষ জেনেও যেন এক রাজনৈতিক নেতা হিসাবেই ঠিক ভুল বিচার না করেই অকপটে এই মন্তব্য করে ফেলেছেন অমিত শাহ।

কী বললেন অমিত শাহ
এদিন স্বরাষ্ট্র মন্ত্রীকে বলতে শোনা যায়, "২০১৯ সাল পর্যন্ত আমি একাধিকবার উত্তরপ্রদেশে এসেছি। তা সেই সময়ের আগের উত্তরপ্রদেশের অবস্থা আমার ভালো মতোই জানা। পশ্চিম উত্তরপ্রদেশে সর্বদাই একটা আতঙ্কের বাতাবরণ থাকত। আর সেই ভয় থেকেই বহু মানুষ রাজ্য ছেড়ে চলেও যাচ্ছিলেন। মাফিয়া রাজ, দাঙ্গার ঘটনা রোজই ঘটত। নিরাপত্তাহীনতায় ভুগতেন মহিলারা। কিন্তু সেসব এখন অতীত"।

২০১৭ সালে ক্ষমতায় এসে রাজ্যে শান্তি ফেরানোর প্রতিশ্রুতি
এখানেই না থেমে অমিত শাহ আরও বলেন, "২০১৭ সালে ক্ষমতায় এসে রাজ্যে শান্তি ফেরানোর প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। উন্নত রাজ্য গড়ে তুলতে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিল। আজ সেই কাজের বাস্তবায়ন সম্ভব হয়েছে। আমি আজ গর্বের সঙ্গে বলতে পারি ২০২১ সালে এসে উত্তরপ্রদেশের অবস্থা অনেকটাই বদলেছে। যোগী আদিত্যনাথের নেতৃত্বেই আইনশৃঙ্খলার ক্ষেত্রে বিজেপি উত্তরপ্রদেশকে শীর্ষ স্থানে নিয়ে গিয়েছে। ৪৪টি উন্নয়নমূলক কাজে দেশের মধ্যে সবার উপরে রয়েছে উত্তরপ্রদেশ।"












Click it and Unblock the Notifications