Jammu Kashmir Election 2024: মেট্রো থেকে আইটি হাব! জম্মু-কাশ্মীর নিয়ে বড় আশা দেখালেন অমিত শাহ
Jammu Kashmir Election 2024: সামনেই জম্মু-কাশ্মীর (Jammu Kashmir) নির্বাচন। আর তার আগে দলীয় ইস্তাহার প্রকাশ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। নির্বাচনকে মাথায় রেখে আজ শুক্রবার জম্মু-কাশ্মীর সফরে যান। সেখানে বিজেপি নেতৃত্বের সঙ্গে দীর্ঘ বৈঠক করেন। বৈঠকে একাধিক বিষয় নিয়ে আলোচনা হয় বলে জানা যাচ্ছে। বৈঠক শেষে দলীয় ইস্তাহার প্রকাশ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী (Amit Shah)।
যেখানে জম্মু-কাশ্মীরকে ঢেলে সাজানোর কথা বলা হয়েছে। একই সঙ্গে ক্ষমতায় আসলে ২৫ টি প্রতিশ্রুতি পালনের কথা বলা হয়েছে। যার মধ্যে জম্মু ও কাশ্মীরের সরকারি চাকরিতে অগ্নিবীরদের জন্য ২০ শতাংশ কোটা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে (Jammu Kashmir Election 2024)।

একই সঙ্গে সে রাজ্যে আইটি হাব তৈরির কথা বলা হয়েছে। পাশাপাশি জম্মু এবং কাশ্মীরের দুই রিজিওনেই মেট্রো তৈরি করার কথা বলা হয়েছে। এছাড়া ডাললেককে কেন্দ্র করে ইন্টারন্যানশাল পর্যটন কেন্দ্র তৈরির কথা বলা হয়েছে। যার ফলে সে রাজ্যের যুবকদের কর্মসংস্থান এবং অর্থনীতি দুটিই মজবিত হবে বলে মনে করা হচ্ছে (Jammu Kashmir Election 2024)।
এদিন দলীয় ইস্তাহার প্রকাশের পাশাপাশি অমিত শাহ বলেন, স্বাধীনতার পর থেকেই জম্মু ও কাশ্মীর আমাদের দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রথমে ভারতীয় জনসংঘ এবং পরে বিজেপি জম্মু-কাশ্মীরের জন্য একাধিক সংঘাত চালিয়েছে। এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে অণুচ্ছেদ -370 এর কথা তুলে ধরেন মোদীর ডেপুটি। বলে অণুচ্ছেদ -370 একটা ইতিহাস। যা আর কখনই ফিরবে না বলে দাবি তাঁর।
#WATCH | On BJP's manifesto having a rehabilitation scheme for Kashmiri Pandits, Union Home Minister Amit Shah says, "...The scheme will be very detailed. We will look for complete rehabilitation. Many Kashmiri Pandits and people from the Sikh community who left when the… pic.twitter.com/uYpnEuqkWu
— ANI (@ANI) September 6, 2024
এদিন শাহ একাধিক ইস্যুতে কথা বলেন। একহাত নেন বিরোধীদের। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, গত ২০২৪ সাল পর্যন্ত, জম্মু ও কাশ্মীর জুড়ে সবসময় আতঙ্কের পরিবেশ ছিল। বিচ্ছিন্নতাবাদ এবং সন্ত্রাসবাদের অন্ধকার ছায়া পড়ে থাকত। মানুষ আতঙ্কের মধ্যে দিন কাটাত। কিন্তু ২০১৪ সালের পর থেকে এই রাজ্যে একটা বড় পরিবরতন। কার্যত ২০১৪ সাল থেকে ২০২৪ সাল সোনালি অধ্যায় বলে ব্যাখ্যা অমিত শাহের।
এই সময় পর্যটনের উপর ফোকাস করা হয়েছে। জম্মু-কাশ্মীরে বিজেপি সরকার আসলে শ্বেতপত্র প্রকাশ করবে বলে জানিয়েছেন বর্ষীয়ান বিজেপি নেতা। আর তাতে অনেক কেলেঙ্কারি ফাঁস হয়ে যাবে বলেও এদিন বড় ইঙ্গিত তাঁর। বলে রাখা প্রয়োজন, তিন দফায় নির্বাচন হবে সে রাজ্যে। ৯০ টি আসনে ভোট হবে। প্রথম দফার নির্বাচন ১৮ সেপ্টেম্বর (Jammu Kashmir Election 2024)।












Click it and Unblock the Notifications