এসপিজি সংশোধনী বিলের পক্ষে সংসদে জোরদার সওয়াল স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের
এসপিজি সংশোধনী বিলের পক্ষে সংসদে জোরদার সওয়াল স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের
গান্ধী পরিবারের উপর থেকে এসপিজি নিরাপত্তা প্রত্যাহার নিয়ে এবার মুখ খুলতে দেখা গেল অমিত শাহকে। লোকসভার শীতকালীন অধিবেশন চলাকালীন বুধবার বিকেলে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এসপিজি সংশোধনী বিল নিয়ে আলোচনা শুরু করেন।

এদিকে গান্ধী পরিবার এবং প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের উপর থেকে বিশেষ এসপিজির নিরাপত্তা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়ে কিছুদিন আগেই উত্তাল হয় রাজ্য রাজনীতি। স্বরাষ্ট্র মন্ত্রীর বাড়ির সামনে বিক্ষোভ প্রদর্শনও করেন কংগ্রেসের কর্মী সমর্থকেরা। বিজেপি প্রতি হিংসাপরায়ণ রাজনীতি করছে বলেও অভিযোগ করেন একাধিক কংগ্রেস নেতা। প্রায় দীর্ঘ ২৮ বছর ধরে চলে আসা এই নিয়মে ছেদ পড়ায় জোড় জল্পনা শুরু হয় দেশের রাজনৈতিক মহলে।
বুধবার সংসদে এসিপিজি সংশোধনী বিল নিয়ে বিতর্ক চলাকালীন অমিত শাহ বলেন এই আইনটি কেবলমাত্র প্রধানমন্ত্রীর সুরক্ষার জন্যই কার্যকর করা হয়েছিল। তিনি আরও বলেন 'বিশেষ’ বলতে বোঝায় যে এটি কেবল প্রধানমন্ত্রীর রক্ষার পক্ষে ছিল, তবে সময়ের সাথে সাথে আসল এসপিজি প্রোটোকলটি পরিবর্তিত হয়েছে। এই সংশোধনের মাধ্যমে বিলটিকে আমরা পুরনো অবস্থায় ফিরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি।
১৯৮৮ সালে সংসদে প্রথম এই আইনটি পাশ হয়। এসপিজি আইনটিতে প্রাথমিকভাবে কেবলমাত্র প্রধানমন্ত্রী এবং প্রাক্তন প্রধানমন্ত্রীকেই সুরক্ষা দেওয়ার কথা বলা হয়েছিল। পরবর্তীকালে রাজীব গান্ধীর উপর হওয়া আত্মঘাতী হামলার পরে তার এই আইনটি সংশোধন করা হয়েছিল। বর্তমানে প্রধানমন্ত্রী হিসাবে একমাত্র নরেন্দ্র মোদীই এই বিশেষ এসপিজি নিরাপত্তা ব্যবস্থার সুবিধা পাবেন বলেও জানা গেছে।
এদিকে সোমবার লোকসভায় প্রবর্তিত নতুন এই এসপিজি সংশোধনী বিল ২০১৯ অনুসারে, প্রধানমন্ত্রী এবং তার নিকটবর্তী পরিবারের সদস্যরা যদি তাঁর সঙ্গে সরকারি বাসভবনেই থাকেন কেবলমাত্র তখনই এই বিশেষ নিরাপত্তা রক্ষী বাহিনী তাদের নিরাপত্তার দায়িত্ব নেবে। নাহলে শুধু মাত্র প্রধানমন্ত্রীই এই বিশেষ সুবিধা পাবেন।
-
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা












Click it and Unblock the Notifications