অসমে অমিত, ক্ষমতায় ফিরলেই চিরতরে অনুপ্রবেশ বন্ধের প্রতিশ্রুতি স্বরাষ্ট্রমন্ত্রীর

অসমে অমিত, ক্ষমতায় ফিরলেই চিরতরে অনুপ্রবেশ বন্ধের প্রতিশ্রুতি স্বরাষ্ট্রমন্ত্রীর

রবিবারই বাংলায় দুদিনের নির্বাচনে প্রচারে আসার কথা রয়েছে স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের। তবে প্রথমে এদিন তিনি নয়াদিল্লি থেকে সোজা চলে যান আরেক নির্বাচনী রাজ্য অসমে। সেখানেও এবার দ্বিতীয়বারের জন্য ক্ষমতা ধরে রাখতে মরিয়া পদ্ম শিবির। এদিকে অমিত শাহের পাশাপাশি ইতিমধ্যেই অসমে একাধিকবার নির্বাচনী সভা করতে দেখা গিয়েছে মোদী। তবে এদিনের প্রচারে গিয়ে অনুপ্রবেশ নিয়ে বিরোধীদের চাঁচাছোলা ভাষায় আক্রমণ করলেন পদ্ম ব্রিগেডের অন্যতম প্রধান সেনানী।

চিরতরে অনুপ্রবেশ সমস্যার সমাধানের প্রতিশ্রুতি

চিরতরে অনুপ্রবেশ সমস্যার সমাধানের প্রতিশ্রুতি

এমনকী অসমের মানুষ পুনরায় তাদের হাতে ক্ষমতা দিলে উত্তর-পূর্বের এইব রাজ্যে চিরতরে অনুপ্রবেশ সমস্যার সমাধান করা হবে বলেও প্রতিশ্রুতি দেন তিনি। পাশাপাশি দীর্ঘদিন ধরে এই সমস্যা বড় আকার ধারণ করলেও পূর্বপর্তী কংগ্রেস সরকার বিশেষ কোনও ব্যবস্থা নেয়নি বলেও তোপ দাগেন তিনি। একইসঙ্গে অসমবাসীর মন জয় করতে দিলেন আরও একাধিক নির্বাচনী প্রতিশ্রুতি।

 চাঁচাছোলা ভাষায় আক্রমণ কংগ্রেসকে

চাঁচাছোলা ভাষায় আক্রমণ কংগ্রেসকে

এদিন তিনসুকিয়ার নির্বাচনী সভা মঞ্চ থেকেই কংগ্রেস নেতৃত্বকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করে তিনি বলেন "বদরুদ্দিন আজমলের সমর্থন পাওয়া রাহুল গান্ধী কি অসমকে অবৈধ অনুপ্রবেশের হাত থেকে রক্ষা করতে পেরেছেন? অসম কি বদরুদ্দিনের হাতে নিরাপদ থাকতে পারে? নাকি রাহুল গান্ধীর হাতে নিরাপদে থাকতে পারে? আমাদের আরও পাঁচ বছর দিন, অনুপ্রবেশ সমস্যা চিরতরে মুছে যাবে।"

 কে হচ্ছেন মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ?

কে হচ্ছেন মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ?

অন্যদিকে আসন্ন নির্বাচনে অসমে বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী নিয়ে এদিন বিশেষ খোলসা করে কিছু বলতে দেখা যায়নি তাঁকে। এই বিষয়ে দল আগামী কয়েকদিনের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নেবে বলেও জানান তিনি। যদিও বর্তমান মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল ও মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বেরও ভূয়সী প্রশংসা করতে দেখা যায় স্বরাষ্ট্রমন্ত্রীকে।

 কী বলছে অসম বোটের সমীকরণ ?

কী বলছে অসম বোটের সমীকরণ ?

বাংলার পাশাপাশি ইতিমধ্যেই ভোটের হাওয়ায় তপ্ত অসমের মাটিও। বেজে গিয়েছে নির্বাচনী দামামা। শেষ মূহূর্তের নির্বাচনী প্রচারে ঝাঁপিয়েছে শাসক বিরোধী সব পক্ষই। কয়েকদিন আগে উত্তর-পূর্বের এই রাজ্যের ১২৬ বিধানসভা আসনের মধ্যে ৭০টির তালিকা শুক্রবার ঘোষণা করে দেয় বিজেপি। জোট সঙ্গী অসম গণ পরিষদ (অগপ)-র জন্য ২৬টি আসন ছেড়েছে বিজেপি নেতৃত্ব। অন্যদিকে ইউনাইটেড পিপল‌্স লিবারেল পার্টি (ইউপিপিএল)-র জন্য ছেড়েছে ৮টি আসন। অন্যদিকে ইউনাইটেড পিপল‌্স লিবারেল পার্টি (ইউপিপিএল)-র জন্য ছেড়েছে ৮টি আসন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+