Manipur: শান্তি ফেরাতে মণিপুরে ধর্মীয় স্থান পুনর্নির্মাণের নির্দেশ, রাষ্ট্রপতি শাসনের পর প্রথম বৈঠক শাহের

Manipur: ফেব্রুয়ারিতে মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছেন এন বীরেন সিং। বর্তমানে মণিপুরে চলছে রাষ্ট্রপতি শাসন। গত সপ্তাহেই মণিপুর নিয়ে পর্যালোচনা বৈঠক সেরেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মণিপুরের প্রশাসনকে কড়া নির্দেশও দিয়েছেন শাহ। দীর্ঘ ২ বছর ধরে হিংসার জেরে যে সমস্ত ধর্মীয় স্থান ভাঙচুর বা ধ্বংস করা হয়েছে, তা পুনর্নির্মাণের নির্দেশ দিলেন শাহ।

মেইতেই ও কুকি গোষ্ঠীদের মধ্যে শান্তি ফেরাতেই ধর্মীয় স্থানগুলি নতুন করে নির্মাণের উদ্যোগ নেওয়া হল। গত ২০২৩ সালের অগাস্টে সুপ্রিম কোর্টে মণিপুরের সরকার জানিয়েছিল, সেবছরের মে মাস থেকে চলা সংঘর্ষে মেইতেই ও কুকি জনজাতিদের মিলিয়ে মোট ৩৮৬টি ধর্মীয় প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়। ২০২৩ সালেরই সেপ্টেম্বরে মণিপুরের চার্চ, মন্দির, মসজিদ-সহ অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠান রক্ষা করতে মণিপুরের সরকারকে নির্দেশ দেয় শীর্ষ আদালত।

MANIPUR

চলতি মার্চের প্রথম দিনেই মণিপুরের নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মণিপুরকে স্বাভাবিক ছন্দে ফেরাতে একের পর এক নির্দেশ দিয়েছেন শাহ। স্বরাষ্ট্রমন্ত্রকের বিবৃতি অনুযায়ী, ৮ মার্চের মধ্যে রাজ্যের সমস্ত রাস্তাঘাটে মানুষের ভয়হীন অবাধ গতিবিধি নিশ্চিত করতে নির্দেশ দেওয়া হয়েছে। মাদক পাচার রুখতে মণিপুর ও মায়ানমারের সীমান্তে কাঁটাতার বসানোর কাজও দ্রুত সম্পন্ন করতে নির্দেশ দিয়েছে শাহের মন্ত্রক।

গত ২ বছর ধরে হিংসায় লুঠ হয়েছে প্রচুর অস্ত্রশস্ত্র। আগামী ৩০ জুনের মধ্যে তা উদ্ধারের জন্য সময়সীমাব বেঁধে দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আমজনতার হাতে অস্ত্র পৌঁছে গিয়ে অপরাধের প্রবণতা বেড়েছে মণিপুরে। গত ২০ ফেব্রুয়ারি সমস্ত অস্ত্র ফেরানোর জন্য রাজ্যবাসীকে আহ্বান জানান মণিপুরের রাজ্যপাল অজয় কুমার ভাল্লাও। ৬ মার্চের মধ্যে তা না ফেরালে কড়া ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেন তিনি। পুলিশের প্রায় ৬ হাজার অস্ত্র ও রাজ্যের অস্ত্রভাণ্ডার থেকে লক্ষ লক্ষ অস্ত্র লুঠ হয়েছে।

মণিপুরে শান্তির বাণী ছড়িয়ে দিয়ে প্রচারকদের টিম তৈরিরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রায় ৪০০ জনকে বেছে নেওয়া হয়েছে এরজন্য। যার মধ্যে তারকা, বিশিষ্ট ব্যক্তিবর্গ থেকে শুরু করে সমাজের বিভিন্ন গোষ্ঠীর নেতারাও রয়েছেন। হিংসা ভুলে শান্তির বার্তা প্রচার করে রাজ্যের সার্বিক উন্নয়নের কথা বলবেন তারা। উল্লেখ্য, এর আগে গত ২০২৩ সালের ১০ জুন মণিপুরে প্রাক্তন রাজ্যপাল অনুসুইয়া ইউকির নেতৃত্বে ৫১ সদস্যের শান্তি কমিটিও গড়েছে স্বরাষ্ট্রমন্ত্রক।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+