Vande Bharat Express: দোল এবং হোলির কথা মাথায় রেখে ছুটবে স্পেশাল 'বুলেট'! শুরু হয়ে গেল টিকিট বুকিং
Vande Bharat Express: সামনেই রঙের উৎসব দোল এবং হোলি। আর এই উৎসবকে কেন্দ্র করে ট্রেনে ভিড় বাড়ে। বহু মানুষ এই সময় বাড়ি কিংবা বেড়াতে যান। ফলে টিকিট পাওয়াটা রীতিমত চ্যালেঞ্জের হয়। সেই কথা ভেবেই লখনউ থেকে ছাপরা এবং ছাপরা থেকে লখনউ'য়ের মধ্যে স্পেশাল বন্দে ভারত এক্সপ্রেস চালানো হবে।
আগামী পাঁচ মার্চ থেকে ১৭ মার্চ পর্যন্ত বিশেষ এই ট্রেন (Railway Holi Special Train Train Booking) চালানো হবে বলে জানা গিয়েছে। মঙ্গলবার ছাড়া প্রত্যেকদিনই ট্রেনটিকে (Vande Bharat Express) চালানো হবে। এতে উত্তরপ্রদেশ এবং বিহারের মধ্যে যে সমস্ত যাত্রী যাত্রা করেন তাদের অনেকটাই সুবিধা হবে বলে মনে করা হচ্ছে।

Vande Bharat Express: ট্রেনের সূচি -
ট্রেন নং 02270 (লখনউ থেকে ছাপড়া): স্পেশাল বন্দে ভারত ট্রেনটি লখনউ থেকে দুপুর ২টো বেজে ১৫ মিনিটে ছাড়বে। সুলতানপুর, বারাণসী ক্যান্ট, গাজিপুর সিটি, বালিয়া, সুরেমানপুর হয়ে রাত সাড়ে ৯ টায় ছাপড়া পৌঁছে দেবে।
ট্রেন নং 02269 (ছাপরা থেকে লখনউ): একই ভাবে অন্য দিক থেকে ট্রেনটি ছাপরা থেকে রাত ১১ টায় ছাড়বে। এরপ সুরেমানপুর, বালিয়া, গাজিপুর সিটি, বারাণসী ক্যান্ট, সুলতানপুর হয়ে সকাল সাড়ে ৬ টায় লখনউ পৌঁছে দেবে।
দীর্ঘ যাত্রা পথে একাধিক স্টেশনে স্টপেজ দেবে ট্রেনটি। এতে যাত্রীদের অনেকটাই সুবিধা হবে বলে মনে করা হচ্ছে। এই বিষয়ে রেলের তরফে দেওয়া বিজ্ঞপ্তি ভালো করে পড়ে নিতে হবে।
Vande Bharat Express: বুকিং এবং সঞ্চালনা -
স্পেশাল বন্দে ভারত এক্সপ্রেসে চারটি শীতাতপ নিয়ন্ত্রিত চেয়ার কার ক্লাস কোচ থাকবে। যা যাত্রীদের একটি আরামদায়ক ভ্রমণের অভিজ্ঞতা প্রদান করবে। আজ সোমবার অর্থাৎ ৩রা মার্চ থেকে এই ট্রেনের টিকিট বুকিং অপশন খুলে দেওয়া হয়েছে। অনলাইন এবং অফলাইনের মাধ্যমে এই ট্রেনের বুকিং অপশন খুলে দেওয়া হবে।
Vande Bharat Express: দিল্লি-গোরখপুর ভায়া লখনউ স্পেশাল ট্রেন
হোলির ভিড়ের কথা মাথায় রেখে একাধিক রুটে স্পেশাল ট্রেন চালাচ্ছে রেল। সেই মতো লখনউ হয়ে নয়াদিল্লি এবং গোরখপুরের মধ্যে সাপ্তাহিক হোলি বিশেষ ট্রেন চালাবে বলে সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেল। ট্রেন সংখ্যা - 04022 - নয়া দিল্লি থেকে আগামী ৪, ১৪ এবং ২১ মার্চ চালানো হবে। ফেরার ক্ষেত্র গোরখপুর থেকে ৮, ১৫ এবং ২২ মার্চ চলবে এই স্পেশাল ট্রেন।
Vande Bharat Express: বাংলা থেকেও চলবে স্পেশাল ট্রেন
হাওড়া থেকেও স্পেশাল ট্রেন চালাতে পারে পূর্ব রেল। রঙের উৎসবের ভিড়ের কথা মাথায় রেখে খুব শীঘ্রই স্পেশাল ট্রেনের ঘোষণা হতে পারে।












Click it and Unblock the Notifications