Vande Bharat Express Train: ভোর ৫টা ১০ মিনিটে ছাড়বে, রাত ৮টায় পৌঁছে যান দিল্লি! 'বুলেট' গতিতে ছুটবে বন্দে ভারত
Vande Bharat Express Train: দোল-হোলি শেষ! এবার ফেরার পালা। দিল্লি-এনসিআরে যদি ফেরার কথা ভাবেন তাহলে এই প্রতিবেদন আপনার জন্য। ভারতীয় রেলওয়ে (Indian Rail) দেশের একাধিক রুটে স্পেশাল ট্রেন চালাচ্ছে। যদি আপনি পাটনা থেকে দিল্লি ফেরার ভাবেন তাহলে স্পেশাল বন্দে ভারত এক্সপ্রেস অপেক্ষা করছে। হোলি মিটে যাওয়ার পরেও পাটনা এবং দিল্লি রুটে চলছে স্পেশাল বুলেট।
হোলিতে যাত্রীদের ভিড় ক্রমশ বাড়ছিল। আর সেদিকে তাকিয়ে দিল্লি থেকে পাটনা রুটে বেশ কয়েকটি হোলি বিশেষ ট্রেনের ঘোষণা করে রেল। সেই তালিকায় ছিল বন্দে ভারত এক্সপ্রেসও ৯Vande Bharat Express Train)। গত ৮ মার্চ থেকে এই রুটে এই ট্রেন চালানো হচ্ছে।

ভারতীয় রেল সূত্রে জানা গিয়েছে, আগামী ২১ মার্চ পর্যন্ত চলবে পাটনা-দিল্লি বন্দে ভারত এক্সপ্রেস (Patna To New Delhi Vande Bharat Express Train)। একাধিক আসন ফাঁকা আছে। ফলে আরাম করে এই ট্রেনে যাত্রা করা যাবে বলে জানানো হয়েছে রেলের তরফে।
Vande Bharat Express Train: টাইমিং আর রুট
পাটনা থেকে দিল্লি ফিরতে চাইছে বন্দে ভারত এক্সপ্রেস বেস্ট অপশন হতে পারে। তথ্য অনুযায়ী, ট্রেন নম্বর 02435 বন্দে ভারত এক্সপ্রেস পাটনা থেকে নয়াদিল্লি পর্যন্ত চলবে। সকাল ৫টা বেজে ৩০ মিনিটে পাটনা জংশন থেকে ছাড়বে (Patna To New Delhi Vande Bharat Express Train Timings)। আর রাত ৮টা বেজে ১০ =মিনিটে নয়া দিল্লি পৌঁছে দেবে। দীর্ঘপথে পাটুলিপুত্র, ছাপরা জংশন, সুরেমানপুর, বালিয়া, গাজিপুর সিটি, বারাণসী, প্রয়াগরাজ জংশন, কানপুর সেন্ট্রাল, গাজিয়াবাদ হয়ে যাবে এই ট্রেন। যা খবর, বন্দে ভারত ট্রেনটি সপ্তাহে ছয়দিন চলবে। মঙ্গলবার শুধু পাওয়া যাবে না।
Vande Bharat Express Train: টিকিটের দাম?
পাটন থেকে দিল্লিগামী বন্দে ভারত এক্সপ্রেসের টিকিটের দাম (Patna To New Delhi Vande Bharat Express Train Ticket Price ) নির্ধারত করা আছে। আগামী ২১ মার্চ পরজন্তব চলবে এই ট্রেন। ভারতী রেল সূত্রে জানা যাচ্ছে, পাটনা থেকে দিল্লিতে যাওয়ার ক্ষেত্রে যাত্রীরা দুটি অপশন পাবেন। যেমন এসি চেয়ার কার কিংবা এক্সিকিউটিভ চেয়ার কারে যাত্রা করতে পারবেন। এক্ষেত্রে যথাক্রমে টিকিটের দাম ২৫৭৫ টাকা, এক্সিকিউটিভ চেয়ার কারের দাম ৪৬৫৫ টাকা। এই বিষয়ে জানতে রেলের আপডেট জানুন আরও।












Click it and Unblock the Notifications